কলকাতা: বিজেপি-তে SIR চেয়ে সরব হয়েছিলেন কয়েক দিন আগে। সোশ্য়াল মিডিয়ায় ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি নেতা প্রলয় পালের। জানালেন প্রতিবাদ করতে ভয় পান না তিনি। বেশি কিছু হলে প্রাণটাই যাবে। তাঁর ওই পোস্ট নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। (Pralay Pal)

শনিবার ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন তমলুকে বিজেপি-র সাংগঠনিক জেলা সহ-সভাপতি প্রলয়। প্রলয়। তিনি লেখেন, ‘প্রতিবাদ করতে ভয় পাও? আমি তো পাই না। কারণ খুব বেশি হলে মৃত্য়ু হবে, যাকে আমি ভয় পাই না’। (BJP News)

এবিপি আনন্দে প্রলয় আরও বলেন, “দেখুন ৬০ বছরের আয়ু নিয়ে এসেছি, ৬০০ বছরের নয়। ফলে যতদিন বাঁচব, মাথা উঁচু করে বাঁচব, কথা বলব। বীরেন্দ্র শাসমলের মেদিনীপুর মাথা উঁচু করে কথা বলতে শিখিয়েছে।”

আরও পড়ুন: বিজেপি-র মধ্যে SIR হোক, চাইছেন খোদ দলেরই নেতা, ক্ষোভ উগরে দিলেন

অতি সম্প্রতি ফেসবুকেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন প্রলয়। সেই সময় তাঁর বক্তব্য ছিল, ‘চোরেরা কনভার্ট হচ্ছে-জয় বাংলা ছেড়ে জয় শ্রীরামে। দ্রুত SIR প্রয়োজন দলেই’। কেন এমন মন্তব্য করছেন, সেই নিয়ে জল্পনা শুরু হলে বলেন, “দলে অবাঞ্ছিত লোকেদের আনাগোনা বেড়ে গিয়েছে। তাই SIR প্রয়োজন বলে আমি মনে করি এবং আমার মতো হাজার হাজার তৃণমূল স্তরের কর্মীরা, যারা খেটে দলটাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে, তারাও মনে করে। আমি কর্মীদের আবেগের কথা বলেছি।”

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, ‘অ্যাভেঞ্জার্সে’র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে

কিন্তু সহ-সভাপতি হিসেবে এই ধরনের মন্তব্য সোশ্য়াল মিডিয়ায় না করে, দলের অন্দরে করলে কি ভাল হতো না? প্রশ্নের উত্তরে প্রলয় বলেন, “দলের অন্দরে তো অহরহ বলা হচ্ছে! আমার রাজ্য সভাপতি কি দলের অন্দরে কথাগুলো বলছেন না? স্বাস্থ্যমন্ত্রী কি দলের অন্দরে কথাগুলো বলছে না? কিন্তু কোথায় ফাঁক থেকে গিয়েছে। যার জন্য সাংগঠনিক ভাবে SIR -এর প্রয়োজন আছে বলে মনে হচ্ছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *