নয়াদিল্লি: দুইজন দুই জগতের মহাতারকা। তাঁদেরই সন্তানদের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার খবরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল। কথা হচ্ছে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) কন্যা সারা তেন্ডুলকর (Sara Tendulkar) ও সানি দেওলের (Sunny Deol) পুত্র রাজবীর দেওলের (Rajveer Deol)। সারা ও রাজবীরের বিবাহবন্ধনের আবদ্ধ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। তবে সত্যিই কি তাঁরা সাত পাকে বাঁধা পড়ছেন?

এই দুই তারকাসন্তানের বিবাহের জল্পনা কেবল জল্পনা মাত্রই, এই জল্পনার স্বপক্ষে কিন্তু কোনওরকম পোক্ত প্রমাণ যায়নি। উপরন্তু সারার ঘনিষ্ঠ এক সূত্র এই জল্পনা সম্পূর্ণ নস্যাৎ করে জানিয়ে দিয়েছেন এর পিছনে কোনও সত্যতা নেই। এমনকী দুইজনে কোনওদিন একে অপরের সঙ্গে দেখাও করেননি বলে তিনি দাবি করেন। Bombay Times-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওই সূত্র দাবি করেন সারা বর্তমানে সিঙ্গেল এবং তিনি বিয়ের বিষয়ে ভাবছেনও না। আপাতত সারা পেশাদার হিসাবে তাঁরা না না দায়িত্ব পালনে আগ্রহী।

সেই সূত্র জানান, ‘এইসব জল্পনার কোনও সত্যতা নেই। সারা ও রাজবীরের কোনওদিন একে অপরের সঙ্গে দেখা অবধি হয়নি। সারা আপাতত সিঙ্গেল এবং নিজের কাজের প্রতি দায়বদ্ধ। এই জল্পনাগুলি সম্পূর্ণ অহেতুক এবং বিরক্তিকর। আর সারা কোনওদিন এইসব জল্পনার কোনও জবাবও দেবে না কারণ ও মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচতে চায়।’

আরও পড়ুন:- সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস 

সারা তেন্ডুলকর একজন সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব হওয়ার পাশাপাশি ব্যবসায়ীও বটে। বিশেষ শরীরচর্চা ও যোগব্যায়ামের একটি স্টুডিও রয়েছে সারা। গত বছরেই সেটি ধুমধাম করে খোলা হয়েছিল। সারার নতুন স্টুডিওর নাম পিলাটেস অ্যাকাডেমি। বাবা ও মা-কে নিয়ে নিজের স্টুডিওর ফিতে কেটে উদ্বোধন করেন সারা। সচিনই ফিতে কাটেন। ঘনিষ্ঠ কিছু আত্মীয় ও সারার কিছু বান্ধবীরা ওই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *