ABP Ananda LIVE : দমদমের বিধায়কের উদ্যোগে চলচ্চিত্র উৎসবে ‘বিজেপি জিন্দাবাদ’ স্লোগান, বিরক্ত শমীক ভট্টাচার্য । দমদমের বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সীর সামনেই ক্ষোভপ্রকাশ বিজেপি রাজ্য সভাপতির । ”বিধায়কের উদ্যোগে চলচ্চিত্র উৎসবে কেন ‘বিজেপি জিন্দাবাদ’ স্লোগান?” আমরা উত্তম কুমারকে বিজেপি বানাতে আসিনি, বার্তা দিয়ে ক্ষমা চাইলেন শমীক । “দলের প্রতীকে নির্বাচিত হওয়ার পর বিধায়ক সবার, এমনকী যাঁরা ভোট দেননি তাঁদেরও” । “শুধু বিজেপি কর্মীদের জন্য উৎসব নয়, অনুষ্ঠান সবার জন্য” । বার্তা বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

আরও খবর….

রাজ্যে পালাবদলের পরে শিবির বদলে ‘ঋতব্রত তৃণমূলে’ এসেছেন প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এবার তাঁর বিরুদ্ধে কৃষি-সমবায় সমিতি থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ তুললেন ‘কালীঘাট তৃণমূলের’ বিধায়ক কুণাল ঘোষ। প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতারির দাবি তুললেন তিনি। যদিও এ প্রসঙ্গে স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। অন্য়দিকে, দুর্নীতি প্রসঙ্গে তদন্তের আশ্বাস দিয়েছে বিজেপি।

দার্জিলিংয়ে কাফু। কিংবদন্তি ফুটবলারকে দেখে উল্লাসে ফেটে পড়ল গোটা পাহাড়। দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী ‘আর্য টি এস্টেট’-এর উদ্যোগে দার্জিলিংয়ে এসেছিলেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল ফুটবল দলের ক্যাপ্টেন। এই বিশেষ অনুষ্ঠানটিতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও ফুটবলারদের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের একাধিক দফতরের মন্ত্রীরাও উপস্থিত ছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *