কলকাতা : ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে’র প্রতিবেদনের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি উঠেছে। বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে বিরোধীরা। উঠেছে তাঁর গ্রেফতারির দাবিও। এই আবহে ‘জ্ঞানেশ কুমারকে পদ্মভূষণ’ দেওয়ার দাবি জানালেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। কী বলতে চাইলেন তিনি ?

শমীকের কথায়, “এরা জনবিচ্ছিন্ন। মানুষ এদের প্রত্যাখ্যান করে দিয়েছে। মানুষ এদের নিয়ে আর কোনও আলোচনা চাইছে না। পশ্চিমবঙ্গে গলি থেকে রাজপথ, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে চায়ের দোকান, চায়ের দোকান থেকে ময়দান, ময়দান থেকে বাজার, বহুতল থেকে ঝুপড়ি সব জায়গায় একটাই কথা, জ্ঞানেশ কুমারকে পদ্মভূষণ দিতে হবে। এই প্রথম ৭০ বছরের ইতিহাসে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন। রক্তপাতহীন নির্বাচন। ভোট পূর্ববর্তী, ভোট চলাকালীন এবং ভোট পরবর্তী হিংসা বন্ধ…মানুষকে ভোটাধিকার দিয়ে দেওয়া, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করা, সারা পশ্চিমবঙ্গের ইতিহাসে জ্ঞানেশ কুমারের নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি আবার বলছি, মানুষের কণ্ঠস্বর, এটা আমার দাবি নয়।” 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *