কলকাতা: সল্টলেকে সিটি সেন্টার ওয়ান এর সামনে বল্লে বল্লে ধাবার ভেতর ফুট সেফটির অফিসাররা অভিযান চালায়। অভিযান চালানোর সময় তারা দেখতে পায় ফ্রিজের ভেতর অনেকদিনের মাংস রাখা আছে যার মধ্যে ছত্রাক ও পড়ে গেছে। এছাড়াও দুধে যেসব প্রোডাক্ট রয়েছে সেগুলোরও ডেট ওভার হয়ে গেছে। এর আগেও তাদেরকে জরিমানা করা হয়েছিল। তা সত্ত্বেও তারা সতর্ক হয়নি আজ আবারো ফুট সেফটি অফিসাররা অভিযান চালায় এবং বললে বললে ধাবা বন্ধ করে দেয়া হয়। তাদের লাইসেন্স সাসপেন্ড করা হয়।
দুর্গাপুজোর আগে রেস্তোরাঁ ও বিভিন্ন খাবারের দোকানে নজর কলকাতা পুরসভার। নির্দেশ অনুযায়ী, গতকাল অ্যাক্রোপলিস মল এবং রাজডাঙা মেন রোডের বিভিন্ন রেস্তোরাঁ, মিষ্টির দোকান ও খাবারের দোকানে অভিযান চালানো হয়েছে। কলকাতা পুরসভার খাদ্য় সুরক্ষা দফতর সূত্রে খবর, আমান কুমার পরিদর্শনের সময় কিছু অনিয়ম ধরা পড়েছে। অভিযানের সময়ে সেখানকার সংরক্ষিত খাদ্যদ্রব্যে তারিখের ট্যাগ না মেলায় এবং মেয়াদ উত্তীর্ণ জুস মজুত রাখার জন্য় নির্দিষ্ট আইনে নোটিস দেওয়া হয়েছে। পাশাপাশি, বেহালা এলাকার বিভিন্ন রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে পুজা-পূর্ববর্তী পরিদর্শন অভিযান চালানো হয়েছে এবং একাধিক নির্দেশ দেওয়া হয়েছে।
উৎসবের মরসুমে গ্রাহকদের পাতে এই ধরনের পচা ও বাসি খাবার তুলে দেওয়ার গুরুতর অভিযোগ সামনে আসতেই সঙ্গে সঙ্গে কঠোর পদক্ষেপ করা হয়। খাদ্য সুরক্ষা দফতরের নির্দেশ অনুযায়ী ওই বিখ্যাত ধাবার ট্রেড লাইসেন্স তাৎক্ষণিকভাবে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরবাসীর স্বাস্থ্যের সুরক্ষায় কলকাতা পুরসভা এবং রাজ্য খাদ্য সুরক্ষা দফতর জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সম্প্রতি এই ধরণের অভিযানে বেআইনি ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে কলকাতার প্রায় ৪০টি খাদ্য বিপণির লাইসেন্স বাতিল করে তালিকা প্রকাশ করেছিল পুরনিগম।
রাজ্যের একাধিক হোটেল, রেস্তরাঁয় অভিযান চালায় পুরসভা, খাদ্য সুরক্ষা দপ্তর। কুখাদ্য বিক্রির অভিযোগে টন টন খাবার ফেলে দেওয়া হয়। শুধু তাই নয়, পুজোর আগে শহরের একাধিক বড় রেস্তরাঁর লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা। এমনকী পুজোর মধ্যেও খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান অব্যাহত ছিল।