মকর রাশি –             
আগামীকাল আপনার জন্য একটি দারুণ দিন হতে চলেছে। আপনার শরীরকে কিছুটা বিশ্রাম দেওয়া উচিত এবং অপ্রয়োজনীয় চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন। আপনার ভাই কোনও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার থেকে পরামর্শ চাইবেন। কর্মক্ষেত্রে আপনার প্রতিপক্ষদের ব্যাপারে সতর্ক থাকুন। ব্যবসাক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেবে, তবে সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। পরবর্তীতে এর থেকে বড় আর্থিক লাভ হবে। যে ছাত্র-ছাত্রীরা কোনও বিষয় নিয়ে ডিপ্লোমা করছেন, তাঁরা পড়াশোনা চালিয়ে যান। এর থেকে ভবিষ্যতে ভাল সুযোগ পাবেন। প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি ভাল। আপনি আপনার ভালোবাসার মানুষের সঙ্গে বাইরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে। 

কুম্ভ রাশি –                          
আগামীকাল আপনার জন্য একটি সুখের দিন হবে। আপনার উচিত যে কোনও তুচ্ছ বিষয়ে নিজেকে জড়ানোর থেকে বিরত থাকা। সরকারি দপ্তরে যারা কাজ করেন, তাঁরা আগামীকাল সম্মানিত হবেন এবং আপনার পদোন্নতিও হতে পারে। শিক্ষার্থীরা আগামীকাল তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবে। আপনি আপনার জীবন উন্নত করার জন্য নতুন কিছু চেষ্টা করতে পারেন। আপনি ব্যবসায় অনুকূল পরিবর্তন লক্ষ্য করবেন। এর থেকে বড় আর্থিক লাভ হতে পারে। অবিবাহিত ব্যক্তিরা একটি ভালো বিয়ের প্রস্তাব পেতে পারেন। এতে বাড়ির পরিবেশ খুব ভাল হবে। 

মীন রাশি –                                
আগামীকাল কর্মক্ষেত্রে আপনার জন্য সাফল্য বয়ে আনবে। আপনি আপনার আয় বাড়ানোর এবং আর্থিক অবস্থাকে শক্তিশালী করার নানা উপায় খুঁজে পাবেন। আগামীকাল আপনার বাড়িতে কোনো অতিথি আসতে পারেন, যা পরিবারে একটি আনন্দময় পরিবেশ সৃষ্টি করবে। আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে কোনও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। শিক্ষার্থীরা আগামীকাল সম্ভবত পুরোনো কোনও বিষয় থেকে সুখবর পাবেন। বিদেশে পড়তে যাওয়ার সুযোগ আসতে পারে। আপনার স্বাস্থ্য স্বাভাবিকের চেয়ে ভালো থাকবে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *