কলকাতা: দিল্লিতে সলমন খানের (Salman Khan) নামাঙ্কিত জিমে বড় দুর্ঘটনা! বৃহস্পতিবার রাতে আগুন লেগে যায় দিল্লির গ্রেটার কৈলাশের একটি জিমে, ধোঁয়া দেখেই প্রথম প্রকাশ্যে আসে আগুন লাগার বিষয়টি। জানা যাচ্ছে, সেই সময়ে জিমটিতে কেউ ছিলেন না। রাত সোয়া ১০টা নাগাদ জিমের ভিতরে ধোঁয়া ও আগুন দেখা যায়, সঙ্গে সঙ্গে ছড়িয়ে যায় সেই খবর। দমকলকে ডাকা হয় ঘটনাস্থলে, পাশাপাশি সেখানে পৌঁছে যায় দায়িত্বে থাকা পুলিশ ও নিরাপত্তারক্ষীরা। আগুন নেভানোর চেষ্টা করা হয়, তার মধ্যেই চলে আসে দমকল। সমবেত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কোনও হতাহতের খবর নেই। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসার ফলে, কোনও বড় ক্ষতি হয়নি। মনে করা হচ্ছে, শটসার্কিট থেকেই আগুন লেগে যায় ওই জিমে। প্রসঙ্গত, এই জিমের সঙ্গে সলমন খানের আদৌ কোনও যোগসূত্র নেই। সম্ভবত কেবলমাত্র ব্যবসার কারণেই সলমনের খানের নামটি ব্যবহার করা হয়েছে এই জিমের নাম হিসেবে। সলমন খান ফিটনেস ফ্রিক, নিয়মিত শরীরচর্চা করেন তিনি। আর সেই কারণেই সলমন খানের নাম জিমের নাম হিসেবে ব্যবহার করা হয়েছে সম্ভবত।

মুম্বইতে নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন সলমন খান

সদ্যই নিজের বাসস্থান নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন সলমন খান। আগেই জানা গিয়েছিল, মুম্বইতে নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন, সলমন খান। আর এবার জানা গেল, পশ্চিম বান্দ্রায় নিজের একটি ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন সলমন খান। সম্পত্তি রেজিস্ট্রেশনের নথি থেকে জানা গিয়েছে, সাড়ে ৩ কোটি টাকায় বিক্রি হয়েছে ওই ফ্ল্যাটটি। ‘শিব আস্থান হাইট্‌স’-এর একটি ফ্ল্যাট বিক্রি করেছেন তিনি। ১৪০১ নম্বর ফ্ল্যাটটি সলমনের নামে ছিল, যেটি তিনি বিক্রি করে দিয়েছেন। জানা গিয়েছে, সলমন বান্দ্রায় সমুদ্রমুখী একটি বহুতল অ্যাপার্টমেন্ট তৈরি করাচ্ছেন। যদিও এখনও সলমনের বাড়ি বলতে, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টকেই বলা হয়, সেখানেই অধিকাংশ সময়টা থাকে সলমন। তাঁর জন্মদিন থেকে শুরু করে দিওয়ালি, সবসময়েই অনুরাগীরা তাঁর এই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটেই ভিড় জমান অনুরাগীরা। তবে এবার, সলমন বান্দ্রার মতো বিলাসবহুল জায়গায়, একটি বহুতল তৈরি করাচ্ছেন তিনি। ২০১৫ সালে ২.৮৮ কোটি টাকা দিয়ে এই অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন সলমন খান। জানা গিয়েছে, ২০২৬ সালের জুন মাসে বিক্রি সংক্রান্ত চুক্তিপত্রে স্বাক্ষর হয়েছে বলে জানা গিয়েছে। গত ৯ জুলাই ওই সম্পত্তির আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন হয়েছে।

 

আরও পড়ুন: Deepika Padukone: ৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *