২০ নভেম্বর মুক্তি পাচ্ছে, 'সাধক বামাক্ষ্যাপা'। সায়ন্তন ঘোষাল পরিচালিত এই সিনেমার নামভূমিকায় অভিনয় করছেন, সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। মা তারার চরিত্রে দেখা যাবে পায়েল দে (Payel De)-কে।

২০ নভেম্বর মুক্তি পাচ্ছে, ‘সাধক বামাক্ষ্যাপা’। সায়ন্তন ঘোষাল পরিচালিত এই সিনেমার নামভূমিকায় অভিনয় করছেন, সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। মা তারার চরিত্রে দেখা যাবে পায়েল দে (Payel De)-কে।

অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee)। কালীপুজোর সময়ে প্রাথমিকভাবে এই সিনেমা মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও, পরবর্তীতে তা পিছিয়ে যায়।

এই ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন, ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Dasgupta)। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন সৌমিক হালদার। ছবিটি প্রযোজনা করছে, SVF।

আর সদ্য লেক কালী বাড়ি বা শ্রী শ্রী করুণাময়ী কালিমাতা মন্দিরে (Shri Shri Karunamoyee Kalimata Mandir) হয়ে গেল, শ্যামাসঙ্গীত নিয়ে একটি সঙ্গীতানুষ্ঠান। সেখানে উপস্থিত ছিল পায়েল, সব্যসাচী সহ এই সিনেমার সমস্ত কলাকুশলীরা।

এদিনের অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী হিসেবে উপস্থিত ছিলেন, মনোময় ভট্টাচার্য (Manomoy Bhattacharya), পার্থসারথী একলব্য় (Parthasarathi Ekalabya), জয়তী চক্রবর্তী (Jayati Chakraborty), সত্য়জিৎ দেব রায় (Satyajit Deb Roy) এবং অতনু মিশ্র (Atanu Mishra)।

'সাধক বামাক্ষ্যাপা' ছবির নতুন গান, 'আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা' (Ami Mantra Tantra Kichhui Janine Ma) ইতিমধ্যেই ইউটিউবে মুক্তি পেয়েছে এবং গানটি বেশ জনপ্রিয়তাও পেয়েছে নতুন আঙ্গিকে।

‘সাধক বামাক্ষ্যাপা’ ছবির নতুন গান, ‘আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা’ (Ami Mantra Tantra Kichhui Janine Ma) ইতিমধ্যেই ইউটিউবে মুক্তি পেয়েছে এবং গানটি বেশ জনপ্রিয়তাও পেয়েছে নতুন আঙ্গিকে।

এদিন মঞ্চে এই ছবি নিয়েও কথা বলেন সব্যসাচী। গত দেড় বছর ধরে তিনি বিভিন্ন দিক থেকে এই ছবিটার সঙ্গে যুক্ত রয়েছেন। শুধু অভিনয় নয়, চিত্রনাট্য লেখা থেকে শুরু করে ক্রিয়েটিভ ডিরেকশনের দায়িত্বও পালন করেছেন তিনি।

অন্যদিকে পায়েলও বলেন, এই ছবিটি এমন নয়, যেটি মাত্র ১৪-১৫ দিনে শ্যুটিং হয়ে গিয়েছে। প্রায় দেড় বছর ধরে এই কর্মকাণ্ড চলেছে। সেই কারণে আবেগের দিক থেকেই ছবিটির সঙ্গে যুক্ত হয়ে ছিলেন ছবির সমস্ত কলাকুশলীরা।

এই সান্ধ্য অনুষ্ঠানের সমস্ত গানই বাছা হয়েছিল মা তারাকে নিয়ে। সদ্যই মুক্তি পেয়েছে 'রামায়ণ', আর তার পরেই, বাংলার এক শিকড়ের গল্প নিয়ে আসছে 'সাধক বামাক্ষ্যাপা'

এই সান্ধ্য অনুষ্ঠানের সমস্ত গানই বাছা হয়েছিল মা তারাকে নিয়ে। সদ্যই মুক্তি পেয়েছে ‘রামায়ণ’, আর তার পরেই, বাংলার এক শিকড়ের গল্প নিয়ে আসছে ‘সাধক বামাক্ষ্যাপা’

দক্ষিণে 'কান্তারা' বা 'হনুমান অংশ'-এর মতো সিনেমা রেকর্ড ব্য়বসা করেছে। বাংলাতেও কি বামার ইতিহাস জানতে হলমুখী হবেন দর্শক? সেই উত্তর দেবে সময়।

দক্ষিণে ‘কান্তারা’ বা ‘হনুমান অংশ’-এর মতো সিনেমা রেকর্ড ব্য়বসা করেছে। বাংলাতেও কি বামার ইতিহাস জানতে হলমুখী হবেন দর্শক? সেই উত্তর দেবে সময়।

Published at : 05 Nov 2026 08:56 PM (IST)

আরও জানুন বিনোদনের

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *