কলকাতা: আজই মুক্তি পেয়েছে, রণবীর কপূর (Ranbir Kapoor), সাই পল্লবী (Sai Pallavi) এবং যশ (Yash) অভিনীত, এবং নীতেশ তিওয়ারি (Nitesh Tiwari) পরিচালিত সিনেমা, ‘রামায়ণ’ (Ramayana)। বিগ বাজেট এই সিনেমা নিয়ে ইতিমধ্যেই চর্চার অন্ত নেই। এই সিনেমা বক্সঅফিসে কতটা ব্যবসা করতে পারে, এখন কেবলমাত্র সেটাই দেখার অপেক্ষায় সবাই। রামায়ণ মহাকাব্য, এই ছবিতে তাই প্লট ট্যুইস্ট নেই, নেই গল্পের মোড়ও। চির চেনা সেই গল্পকে ঠিক কোন রূপে দর্শকদের সামনে নিয়ে এসেছেন নির্মাতারা, সেটা দেখার জন্যই প্রেক্ষাগৃহে ভিড় জমাবেন দর্শকেরা। তবে বর্তমান অভ্যাস অনুযায়ী, অনেকেরই প্রশ্ন, কবে ওটিটি প্ল্যাটফর্মে আসছে? 

কবে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে রণবীর-যশের রামায়ণ?

অনেক মানুষ যেমন প্রেক্ষাগৃহে ছবি দেখতে ভিড় জমান, তেমনই আবার ছবি মুক্তির পরে অনেকেই অপেক্ষা করেন যে, কবে ছবিটি ওটিটিতে আসবে। করোনাকাল থেকে সাধারণ মানুষের মধ্যে ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা দেখার প্রবণতা বেড়েছে। সেই কারণেই অনেকে জানতে চান, কীভাবে এবং কবে এই সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে। জানা গিয়েছে, এই সিনেমাটির ডিজিট্যাল রিলিজ হবে, জিও হটস্টার (Jio Hotstar)-এর পর্দায়। ছবি মুক্তির আগেই এই ছবির ডিজিট্যাল রিলিজের স্বত্ব কিনে নিয়েছে, জিও হটস্টার। আরও জানা যাচ্ছে, এই ছবিটি জিও হটস্টারের সাবসক্রাইবাররা যেমন দেখতে পাবেন, তেমনই এই ছবিটির চাহিদার কথা মাথায় লেখে, দর্শকদের জন্য মিলবে বিশেষ ছবিটিও। আলাদা করে অল্প টাকা দিয়ে, এই ছবিটি কিনে দেখতে পারবেন দর্শকেরা। এর জন্য গোটা এক মাসের সাবসক্রিপশন দিতে হবে না গ্রাহককে। শুধুমাত্র এই ছবিটি কিনেই দেখা যাবে। 

সূত্রের খবর, পে পার ভিউ হিসেবে জিও হটস্টারে দেখা যাবে ‘রামায়ণ’। তবে এখনও পর্যন্ত জিও হটস্টারের পক্ষ থেকে জানানো হয়নি যে, কবে এই সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে। মনে করা হচ্ছে, ‘রামায়ণ’ সিনেমাটি বক্সঅফিসে কেমন ব্যবসা করছে, সেটা দেখার পরেই এই ছবিটির ডিজিট্যাল মুক্তি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আজ পর্দায় যে সিনেমা মুক্তি পেয়েছে, সেটি গল্পের প্রথম ভাগ। এরপরে মুক্তি পাবে, এই সিনেমার দ্বিতীয় ভাগ, নিঃসন্দেহে সেই পর্বের অন্যতম আকর্ষণ হতে চলেছে, রাম-রাবণের যুদ্ধ।

 

আরও পড়ুন: Rajatava Dutta: ‘বন্ধু’ খুঁজতেই ফের বিয়ের সিদ্ধান্ত রজতাভ দত্তের? আসল ব্যাপারটা কী?

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *