কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর টালিগঞ্জের স্টুডিওপাড়ায় প্রথম নির্বাচন চলছে। শনিবারের পর রবিবারও চলছে গিল্ডের ভোটগ্রহণ। ভোটগ্রহণপর্ব সুষ্ঠুভাবে হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে আসেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), রূপা গঙ্গোপাধ্যায়রা (Rupa Ganguly) ।

স্বরূপ বিশ্বাসের সময় যাঁরা ছিলেন, তাঁদের অনেকেই এবার প্রার্থী। স্টুডিওপাড়ার নির্বাচন নিয়ে গতকাল অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। স্টুডিওপাড়ার ভোট নিয়ে গতকালের পর আজ ফের ক্ষোভপ্রকাশ করেন তিনি। রবিবার পাপিয়া বলেন, “মিঠুনদা কিছু কিছু মানুষকে চেনেন না, তাঁরা আবার পুরনো অত্যাচার শুরু করতে পারে। অত্যাচার শুরু করলে টালিগঞ্জের বিধায়ক হিসেবে আমাকে উত্তর দিতে হবে । এখনও বহু মানুষ বাইরে রইল, তাদের এবার কার্ড দিতে হবে।”

পাপিয়ার ক্ষোভের পর বিজেপি বিধায়র রুদ্রনীল ঘোষ প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন, ‘এই ট্রেড ইউনিয়ন যে বডিগুলির নির্বাচন, তার সামগ্রিক একটা তফাত আছে। সেইটাকে বুঝতে না পারলে একটা ভ্রান্তি থেকে যায় আমাদের অনেকের মনের মধ্যে। লোকে ভাবছে যখন ইলেকশন হচ্ছে তখন একজন প্রার্থী। তা তো নয়। ২৩টি গিল্ড। সেখানে প্রার্থী দাঁড়িয়েছেন ৩৩৩ জন। ২৩টি গিল্ড থেকে। এটা শুনতে যেরকম অদ্ভুত, তেমনই প্রত্যেকটি গিল্ড একটি ইনডিভিজুয়াল ট্রেড ইউনিয়ন বডি। সেখানে বাইরের কোনও ব্য়ক্তি, আমরা যে কেউই মাথা গলাতে পারি না। নির্দেশ দিতে পারি না। তাদের মনিটর করে একমাত্র লেবার কমিশন। লেবার কমিশন যে তালিকা তৈরি করেছে ভোটারের, তাদের কিছু নিয়ম নীতি আছে। সেগুলি সবকটা গিল্ডের চার্টে, বইয়ে, গ্রুপে দিয়ে দেওয়া হয়েছিল। যেটা লেবার কমিশনের নিয়ম, সেই নিয়মগুলি যদি মেনটেন করা যায়, তা হলে এই ধরনের দ্বিধা দন্দ্ব আর মনের মধ্যে তৈরি হবে না।’

পাপিয়ার অভিযোগ কার্যত নাকচ করেছেন মিঠুন চক্রবর্তী। “৬ মাসের মধ্যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির চেহারা বদলে যাবে। যাঁদের নথি সত্যি, তাঁদের কাজে নেওয়া হবে। মিথ্যে কোনও কিছুকে প্রশ্রয় দেওয়া হবে না। সব যোগ্য ব্যক্তি কাজ পাবেন, এটা গণতন্ত্র,” টালিগঞ্জের ভোট প্রক্রিয়া খতিয়ে দেখে মন্তব্য মিঠুন চক্রবর্তীর। তিনি আরও বলেছেন, “সুষ্ঠু ও শান্তভাবে ইলেকশন চলছে। সকলে আনন্দে, হাসছে সকলে। যারা সত্যি তাদের নিয়ে নেওয়া হবে। তবে যাদের ভুয়ো কার্ড, মিথ্যে বলেছে, মরে গিয়েছে তার কার্ডও রয়েছে, সেই কার্ড হবে না। আমি মিথ্যেকে প্রশ্রয় দিই না।”

আরও পড়ুন: কলকাতায় দিল্লি ক্যাপিটালসের প্রস্তুতি শিবিরে সৌরভের তত্ত্বাবধানে প্রস্তুতি সমীর-আশুতোষদের



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *