কলকাতা: মুখ্যমন্ত্রীর ‘৬৪’ মন্তব্য নিয়ে বিতর্কের মধ্যেই বৈঠকে ঋতব্রত-পন্থীরা। পুজো মিটতেই বৈঠকে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। ‘জোট নয়, পুরভোটে একাই লড়বে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। NCPI-এর সঙ্গেও কোনও সম্পর্ক নেই’, দাবি অরূপ রায়ের।

আরও পড়ুন, ১০ বিধায়কের সদস্যপদ খারিজ নিয়ে ফের সুপ্রিম কোর্টে মমতা-তৃণমূল

বিজেপির সঙ্গে দূরত্বের প্রশ্নে একমত হলেও, আসন্ন পুরভোটে একা লড়বে, নাকি কারও সঙ্গে জোট করে লড়বে? তা নিয়ে ভিন্ন মত উঠে এল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে। নভেম্বরের শেষ সপ্তাহ বা ডিসেম্বরের শুরুতে কলকাতায় পুরভোট হতে পারে।তার আগে, সব দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই অবস্থায়, গত বুধবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা যায় শুভেন্দু অধিকারীর গলায়।মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারী বলেন, কাল বিধানসভা ফ্লোরে হাউস টেস্ট করান, আমি ২৭৫টা ভোট পাব। ওদের মধ্যে ৬৪জনও তো আমার হাত তোলার জন্য বসে আছে। 
 
মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, তৃণমূলের প্রতীকে জয়ী বিধায়করা তাঁর দিকে আসতে রাজি। তাঁর স্পষ্ট ইঙ্গিত, ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়দের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস শিবিরের দিকে! এই অবস্থায়, শুক্রবার তৃণমূল ভবনে বৈঠকে বসেছিল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। আর তারপরই, বিজেপির সঙ্গে হাত মেলানোর সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়।  গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস চেয়ারম্য়ান অরূপ রায় বলেন, মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কথা বলেছেন, তাঁর কথা সত্যি হবে তার কোনও মানে নেই। কখনই না, কে ব্যক্তিগতভাবে মনে কী ভাবছে জানি না, আমি ব্যক্তিগতভাবে না।’

আসন্ন পুরভোটে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস কী করবে, একা লড়বে? নাকি কারও সঙ্গে জোট করবে, এই প্রশ্নে উঠে এসেছে ভিন্নমত।গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্য়ান  অরূপ রায় বলেন, পুরভোটে একাই লড়বে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। কারও সাথে আমাদের জোট নেই। আলোচনা হচ্ছে প্রার্থী নিয়ে। চেষ্টা করব সব আসনে প্রার্থী দিতে। কলকাতা ও হাওড়ায়। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক  ফিরহাদ হাকিম বলেন, কে কোথায় কি বলছেন তার দায় আমাদের নয়। আমরা একাই লড়ব। মানুষ সিদ্ধান্ত নেবেন কলকাতা পুরসভায় কারা থাকবে। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র বলেন , ‘মমতা বন্দ্যোপাধ্যায় বাকি বন্ধুদের ডাকছেন, একবার বলতে পারতেন আসুন আমরা একসাথে লড়ি। তারপর না হয় ভাবতাম। একসাথে সবাই লড়লে বিজেপি পরাস্ত হবে কলকাতা পুরসভায়। নাহলে সবাই আলাদা দাঁড়িয়ে ভোট ভাগ করে বিজেপির সাথে সেটিং বুঝিয়ে দিই।’সব মিলিয়ে পুরভোটের আগে এটা রাজ্য রাজনীতিতে নতুন কোনও নতুন সমীকরণ কিনা, এই প্রশ্ন উঠতে শুরু করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *