হিন্দোল দে, কলকাতা: নিউটাউনে সিটি সেন্টার টু-এর পিছনে ঝুপড়িতে ভয়াবহ আগুন। পরপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলে খবর। ঝুপড়ি ছেড়ে পালালেন বাসিন্দারা। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। তবে কীভাবে আগুন লেগেছে, এখনও দমকলের কাছে স্পষ্ট নয়।
আরও পড়ুন, চোরবাগানকাণ্ডে নিরীহদের গ্রেফতারির অভিযোগ কুণাল ঘোষের
দমকল সূত্রে খবর, নিউটাউনে সিটি সেন্টার টু-এর পিছনে যে ঝুপড়ি রয়েছে, সেখানের প্রায় ২০ থেকে ২৫ টি ঘর আগুনের লেলিহান শিখার গ্রাসে চলে গিয়েছে। স্বাভাবিকভাবেই সেই আগুন আরও ছড়িয়ে না পড়তে না পারে, দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে, সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ইতিমধ্যেই উদ্ধারকার্যে সেখানকার বাসিন্দারাও নেমে পড়েছেন। স্বাভাবিকভাবেই এই অগ্নিকাণ্ডে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে, সেটা আগুন নেভার পরেই স্পষ্ট হবে, এমনটাই দমকল সূত্রে খবর।