কলকাতা : ব্রাত্য বসু কি আর রাজনীতি করবেন না ? নাকি দল বদল করবেন ? নাকি শিবির ? ভোটের ফল বেরনোর প্রায় ৬ মাস পর মুখ খুলে ব্রাত্য বসু যা যা বলছেন তাতে তৃণমূলের অস্বস্তি বেড়েছে বই কমেনি। তাঁর মন্তব্য ঘিরে বাড়ছে নানা জল্পনাও। সম্প্রতি তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। থানায় দায়ের হয়েছে জিরো এফআইআর। এই আবহে ব্রাত্য বসুর আগামী দিনের রাজনৈতিক কেরিয়ার নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।           

‘আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব’, অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী 

ঋতব্রত বলছেন, ‘একথা অস্বীকার করার কোনও সুযোগ নেই যে, তৃণমূলে থাকাকালীন আমাকে যদি মানিক বন্দ্যোপাধ্যায় নিয়ে আলোচনা করতে হতো, আমাকে যদি বরিস পাস্তারনাক নিয়ে আলোচনা করতে হতো, আমাকে যদি সিলভিয়া প্লাত নিয়ে আলোচনা করতে হতো, আমাকে যদি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নোবেলে নমিনেশন নিয়ে আলোচনা করতে হতো, তো স্বাভাবিকভাবে ব্রাত্য বসু ছাড়া অন্য কোনও অপশন ছিল না। হ্যাঁ আমি ব্রাত্য বসুর বাড়িও গেছি। আমি নির্বাচনের ফলাফল বেরনোর মাস দুয়েকের মাথায় সম্ভবত ব্রাত্যদার বাড়িতে গেছিলাম। ব্রাত্যদার সঙ্গে আমার কথা হয়। কালকেও অন্তত বার তিনেক কথা হয়েছে। তবে আমি এটা বিশ্বাস করি যে, ব্রাত্যদা রাজনীতি করুন আর নাই করুন, ব্রাত্যদা ডক্টর মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন না। এটা আমার প্রত্যয়। আর রাজনীতি সম্ভাবনার শিল্প, কাল কী হবে, দেখুন না…’             

‘রাজনীতির শিকার’, NIA- র তলব নিয়ে দাবি সাবিনার, ঋতব্রত বলছেন, ‘কতক্ষণ জেরা করবে সেটা তো…’ 

অন্যদিকে ব্রাত্য বসু প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, ‘আমার কাছে খবর আছে যে ব্রাত্য বাবু বিজেপির কিছু নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। এতদিন যোগাযোগ করেননি, যবে এই অভিযোগটা এসেছে, তারপরে উনি যোগাযোগ করছেন। এই যৌন হেনস্থার যে অভিযোগ তারপরে… অর্থাৎ ডাল মে কুছ কালা হ্যায়। অথবা ডালই কালা পুরোটা। দুটোর মধ্যে কোনও একটা। তবে যতই গান করুন না কেন আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, বড় ফুলের মন্দিরে আপাতত কোনও জায়গা নেই।’     

গোমাতা হত্যা হলেই কড়া ব্যবস্থা, ‘পরিষ্কার কথা শুনে রাখুন…’, কী বার্তা মুখ্যমন্ত্রীর 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *