কলকাতা: তোলাবাজি সহ একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছিলেন তৃণমূল নেতা ও বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta Arrested)। রাজারহাটের বাড়ি থেকে তৃণমূল নেতাকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। প্রায় ১ কোটি টাকার উপরে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন বিধায়ক। আপাতত জামিনে মুক্ত তিনি। এবার তাঁর এই দুর্নীতির মামলার সূত্র ধরে সোমবার সকাল থেকে কলকাতার বিভিন্ন জায়গায় ED হানা দেয়। আর হানা দেওয়ার পর যা সামনে আসে, তাতে হতবাক হয়ে যান সকলে।           

সব্যসাচী দত্ত গ্রফতার হওয়ার পর তাঁর বিরুদ্ধে তোলাবাজি ও আর্থিক তছরুপের মামলা রুজু হয়। প্রাক্তন বিধায়কের দুর্নীতি মামলার সূত্র ধরে ED-র এই হানা। সোমবার সকাল থেকে কলকাতার বিভিন্ন জায়গায় ED হানা দেয়। লেকটাউন, বালিগঞ্জ-সহ ১২ জায়গায় ED তল্লাশি চালায়। লেকটাউনের আবাসনে গৌরব লাখটিয়ার ফ্ল্যাটে তল্লাশি চলে। বালিগঞ্জে রিয়েল এস্টেট ব্যবসায়ী বিকাশ গুপ্তার ঠিকানাতেও হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর তল্লাশি চালিয়ে নগদ প্রায় ১ কোটি ২০ লক্ষ বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় এই সংস্থা।                                 

রাজ্যে পালাবদলের পর সব্যসাচী দত্তর বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আছে। তাঁর বিরুদ্ধে মামলা করা এক অভিযোগকারী ব্যবসায়ী মধুসূধন চক্রবর্তী বলেছিলেন, ”সব্যসাচী দত্ত আমাদের বিধাননগরের মেয়র ছিলেন ২০১৮ এবং নিউটাউনের বিধায়ক ছিলেন। সুপ্রিম পাওয়ার বিধাননগরের। আমি ওনাকে সেইভাবে চিনতামও না। আমি একদিন কোনও কারণে, ওনার একটা ফোন পেলাম। সেটা হচ্ছে ২ ফেব্রুয়ারি ২০১৮। ফাস্ট ফোন সাড়ে দশটার সময়।.. আমি তার কথা শুনলাম। শোনার পরে বিদ্যুৎ গাঙ্গুলি বলে একটা লোককে বলল, ২ লক্ষ ৩০ হাজার টাকা দেওয়ার জন্য। তার ত্রিপুরায় একটা কোনও নির্বাচনের কাজ আছে। আমি বললাম দাদা, আমি এটা পারব। আমি দিলাম। তারপর ৬ তারিখ ফোন এল সব্যসাচী দত্তের, আপনাকে ১ কোটি টাকা পেমেন্ট দিতে হবে। আপনি আপনার টাকাটার ব্যবস্থা করুন। আমি বললাম সোনা বেচে কোথা থেকে এত টাকা পাব ? আমি সাধারণ ব্যবসায়ী। উনি (সব্যসাচী দত্ত) আমাকে বললেন, কোনও কিছু জানি না। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিছু আপনাকে করতে পারবে না। ”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *