সমীরণ পাল ও ঝিলম করঞ্জাই, কলকাতা: CBI তদন্তে প্রশ্ন তুলে ফের সরব অভয়ার মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। অন্য়দিকে এনিয়ে পূর্বতন তৃণমূল সরকারকেই আক্রমণ করেছেন শারদ্বত মুখোপাধ্য়ায়। ‘আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে’। কল্যাণী মেডিক্যালের চিকিৎসক ও ২০২৬ এর তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত বর্মনকে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর। কোনও নিয়ম-বিরুদ্ধ কাজ করেননি, পাল্টা জানিয়েছেন সৌগত বর্মন।
দিন বেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর। আদালত, CBI-এর দফতরে ছোটাছুটি। বহু প্রশ্নের উত্তর মেলেনি এই অভিযোগে আজও সরব আর জি কর মেডিক্য়ালের নিহত চিকিৎসকের পরিবার। সম্প্রতি আর জি কর মেডিক্য়ালে দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ এবং তাঁর ঘনিষ্ঠ সুমন হাজরা। এই প্রেক্ষাপটে ফের CBI-এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন ‘অভয়া’র মা। যিনি নিজে এখন বিজেপি বিধায়ক।
অভয়ার মা ও বিজেপি বিধায়ক রত্না দেবনাথ বলেন, যাঁরা সাসপেন্ড হয়েছেন, বিনীত গোয়েল এরকম বড় বড় যাঁরা, সাসপেন্ড হয়েছেন, তাঁদেরকে জি়জ্ঞাসাবাদ করেছে (সিট), সেটাও আমি জানি না। মূল মাথা মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং তাঁর ভাইপো । বিজেপি বিধায়ক এবং অভয়ার মা যখন CBI-এর তদন্তে অগ্রগতি নিয়ে কার্যত প্রশ্ন তুলছেন। তখন বিজেপি সরকারের স্বাস্থ্য়মন্ত্রী আবার তদন্তের অগ্রগতি নিয়ে দোষারোপ করছেন আগের তৃণমূল সরকারকে। ভাইরাল একটি ভিডিও-তে শোনা গেছে, ২০২৬-এ রানাঘাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সৌগত বর্মনকে আক্রমণ করেন শারদ্বত মুখোপাধ্য়ায়।
স্বাস্থ্য়মন্ত্রী ও বিজেপি বিধায়ক শারদ্বত মুখোপাধ্য়ায় বলেন, লজ্জা হয় না ডাক্তার হয়ে ( সৌগত বর্মন ) একটা ডাক্তারকে ( অভয়া) খুন করেছে, ধর্ষণ করেছে তার সরকারের হয়ে আপনি ( সৌগত বর্মন ) দাঁড়িয়েছেন। এই যে ভদ্রমহিলা ( রত্না দেবনাথ ) বসে আছেন, তাঁর মেয়ের খুনের রক্ত আপনার ( সৌগত বর্মন ) হাতে লেগে আছে। আপনার ( সৌগত বর্মন ) দলের হাতে মানে আপনার হাতে। আপনার মহামান্য় প্রাক্তন মুখ্য়মন্ত্রী ( মমতা বন্দ্য়োপাধ্য়ায় ) অর্ডার পাস করেছেন যাতে ভেঙে দেওয়া হয় বাথরুম। মুখ তুলে তাকাতে পারবেন ওঁনার ( রত্না দেবনাথ ) দিকে?
এপ্রসঙ্গে চিকিৎসক সৌগত বর্মন জানিয়েছেন, তিনি নিয়ম-বিরুদ্ধ কাজ করেননি। এটা যেহেতু বিশ্ববিদ্যালয়ের Grant in Aid প্রতিষ্ঠান তাই পদত্যাগ না করে NOC নিয়ে নির্বাচনে দাঁড়ানো যায়। এর আগেও এখান থেকে অনেকে এইভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। স্বাস্থ্যমন্ত্রীকে ভুল তথ্য দেওয়া হয়েছে। তবে অভয়া-কাণ্ডে দোষারোপ-পাল্টা দোষারোপের পালা চলছেই। কিনতু, সন্তানহারা পরিবার এখনও যে প্রশ্নগুলো তুলছে, তার উত্তর মিলবে কবে?