Abhishek Banerjee Kalighat News: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল শুক্রবার রাত থেকে। কালীঘাটের সেই ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। ধৃত ৩ জনকে আজ ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। 
এদিকে, অভিষেকের জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী। “দীর্ঘদিন ধরে পটুয়াপাড়ার শিল্পীরা সমস্যায় পড়ছিলেন। ভেবেছিলেন, এখনও ওঁদের রাজত্ব চলছে। এখন রাজত্ব বদলে গেছে, গুন্ডামি চলবে না”, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। 
পাশাপাশি, “সনাতনের জাগরণে অনেকের সমস্যা, বেশি কমপ্লেন কমিউনিস্টদের”, বাজি নিয়ে কমিউনিস্টরা বেশি কমপ্লেন করছে, গতকাল আক্রমণ মুখ্যমন্ত্রীর। “রাত ১০টার পর কোথাও কোথাও বাজি ফেটেছে, পুলিশ ব্যবস্থা নিয়েছে। পরিবেশদূষণ হোক চাই না, দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও অসুবিধা কেন? সনাতনের এত জাগরণ ঘটেছে, কিছু লোকের সমস্যা হচ্ছে। হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানটাকে, সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত করেছিলেন। এরা কপালে টিকা লাগায় না, গলায় কারও তুলসি নেই। বাজি ফাটা নিয়ে যারা কোর্টে গেছেন, তাদের বলব গোটা রাজ্যে DJ বন্ধ হয়েছে। DJ বন্ধ হওয়া নিয়ে রাজ্য সরকারের প্রশংসা পাওয়া উচিত”, বাজি নিয়ে অভিযোগের উত্তরে গতকাল বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর। 
  

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *