সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: লটারিকাণ্ডে নির্মল ঘোষের ৮দিনের পুলিশ হেফাজত এবং তোলাবাজির মামলায় সঞ্জীবের ৭দিনের পুলিশ হেফাজতের নির্দেশ ব্যারাকপুর আদালতের। ‘কেন জামিন যোগ্য ধারা?’ , আর জি কর মামলায় জানতে চাইলেন ব্যারাকপুর আদালতের বিচারক । ‘আদালতে গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা’, সেই সূত্রে নতুন ধারা যুক্ত হতে পারে বলে দাবি।

আরও পড়ুন, আয়ুষ্মান প্রকল্পের ‘ক্যাশলেস’ পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন

আজ পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং পানিহাটি পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলার সঞ্জীব মুখোপাধ্যায়কে। ব্যারাকপুরের মহাকুমা আদালতে পেশ করা হয়।  প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে ২০২৬ সালের ২৬ জুনে, একটি লটারি সংক্রান্ত মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। পরবর্তীকালে তাঁকে গ্রেফতার করার পর, অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার মামলায়, তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। এবং ১ কোটি টাকার লটারি আত্মসাৎ করার অভিযোগ, এবং যে গাড়ির চালককে মারধর আগ্নেয়স্ত্র দেখিয়ে, সেই মামলায় নির্মল ঘোষকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। অপরদিকে, সঞ্জীব মুখোপাধ্যায়কে যাকে গতকাল রাতে পানিহাটি থেকে গ্রেফতার করে খড়দাহ পুলিশ। পানিহাটি থেকে একটি লক্ষাধিক টাকার তোলাবাজি মামলায়, তাকে খুঁজছিল পুলিশ, তাঁকে গ্রেফতারের পর এদিন ব্যারাকপুর আদালতে নিয়ে আসা হয়। এবং অভয়ার দেহ তড়িঘড়ি করে দাহ করার অভিযোগ রয়েছে। শ্মশানের কাগজে স্বাক্ষর করার অভিযোগ উঠেছে সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে।  এবং সেই মামলায় তাঁকে শ্যোন অ্য়ারেস্ট করা হয়। এবং তোলাবাজির মামলায় সঞ্জীবের ৭দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। 

গ্রেফতার হয়েছেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ।শুক্রবার তাঁকে আদালতে পেশ করার জন্য়, থানা থেকে বের করতেই দেখা যায় এই ছবি।উড়ে আসে ডিম।কাদা।মারা হয় লাথি।ওড়িশার বালাসোরের একটি হোটেল থেকে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে গ্রেফতার করেছে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা ও খড়দা থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে খড়দা থানায় নিয়ে আসা হয়। শুক্রবার বেলার দিকে তাঁকে থানা থেকে বের করা এবং ব্যারাকপুর আদালতে তোলার সময় আছড়ে পড়ে ক্ষোভ।  বিক্ষোভকারী বলেন,আজকে নির্মল ঘোষ পানিহাটির (প্রাক্তন) বিধায়ক যা করেছেন উনি নিজেও জানেন। ওনার সাঙ্গপাঙ্গ যারা ক্রিমিনাল, সবই কাউন্সিলর ম্যাক্সিমাম। এখন কিছু হয়নি, ও (নির্মল ঘোষ) আবার আসুক, আবার হবে থেরাপি।  এখন কাদামাটি থেরাপি, ডিম থেরাপি সব হয়েছে। গোবর থেরাপি হয়েছে। (জুতোর) মালা পরিয়েছি আমরা। ‘ নির্মল ঘোষের পর তাঁর শাগরেদ, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্য়ায়কেও গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাঁকেও থানা থেকে বের করার সময় ডিম ছোড়া হয়।
 
 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *