'কফি উইথ কর্ণ'-তে (Koffee With Karan) অতিথি হয়ে এসেছিলেন, বিজয় দেবরাকোণ্ডা (Vijay Deverakonda) এবং রশ্মিকা মন্দানা (Rashmika Mandhana)। সেখানেই এসে, নিজেদের প্রেম, সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন তাঁরা। আর তার পর থেকেই চূড়ান্ত কটাক্ষের শিকার হয়েছেন বিজয়। তাঁকে পুরুষতান্দ্রিক বলে সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়েছে বিতর্কের ঝড়।

‘কফি উইথ কর্ণ’-তে (Koffee With Karan) অতিথি হয়ে এসেছিলেন, বিজয় দেবরাকোণ্ডা (Vijay Deverakonda) এবং রশ্মিকা মন্দানা (Rashmika Mandhana)। সেখানেই এসে, নিজেদের প্রেম, সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন তাঁরা। আর তার পর থেকেই চূড়ান্ত কটাক্ষের শিকার হয়েছেন বিজয়। তাঁকে পুরুষতান্দ্রিক বলে সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়েছে বিতর্কের ঝড়।

অনেকে আবার এই প্রশ্নও তুলেছেন যে, কেন এবং কীভাবে রশ্মিকা বিজয়ের প্রেমে পড়লেন? বিজয়ের মতো মানুষদের সঙ্গে আদৌ সংসার করা সম্ভব কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। আর এই পরিস্থিতিতে রশ্মিকা স্বামী বিজয়ের ঢাল হয়ে দাঁড়ালেন।

সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা নোট শেয়ার করে রশ্মিকা বিস্তারিত লিখেছেন যে, তিনি কতটা সুখে আছেন আর কেন তিনি বিজয়কেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই লেখার ছত্রে ছত্রে শুধুই প্রশংসা।

সদ্যই গুরুতর চোট পেয়েছিলেন রশ্মিকা। কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে, বাড়িতে বিশ্রামে থাকতে হয়েছিল তাঁকে। রশ্মিকা জানিয়েছেন, সেই সময়ে তাঁকে আগলে রেখেছিলেন বিজয়। সবসময় স্ত্রীকে সব সাহায্য করেছেন বিজয়।

এখানেই শেষ নয়, রশ্মিকা জানিয়েছেন, বিজয় এতটাই সংবেদনশীল যে, ঋতুকালীন সময়েও রশ্মিকার যথেষ্ট যত্ন নেন তিনি। রশ্মিকাকে গরম সেঁক দেওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত দিকেই বিশেষ নজর রাখেন বিজয়।

রশ্মিকা জানিয়েছেন, বিজয়কে বিয়ে করার সিদ্ধান্ত তিনি খুব ভাবনাচিন্তা করেই নিয়েছিলেন আর এটা তাঁর জীবনের অন্যতম সঠিক সিদ্ধান্ত। বহুরকম পরিস্থিতি কাটিয়ে ওঠার পরেও, একে অপরকেই বেছে নিয়েছেন বিজয় আর রশ্মিকা।

রশ্মিকা বলছেন, প্রত্যেকটা মানুষের নিজেদের মতামত প্রকাশ করার সিদ্ধান্ত রয়েছে। কিন্তু সেই মন্তব্য যদি বিভ্রান্তি ছড়ায়, তখন সেই ভ্রান্ত ধারণাকে ভাঙা জরুরি। প্রথমে ভেবেছিলেন, এই বিষয়টা নিয়ে তিনি কিছু বলবেন না। শেষে বাধ্য হয়েই মুখ খোলেন রশ্মিকা।

নায়িকার মতে, তিনি তাঁর নিজের কাছের মানুষ, ভালবাসার মানুষদের বাঁচাতেই বাধ্য হয়ে মুখ খুলেছেন। রশ্মিকার সাফ কথা, 'ভাল না বাসলে, বিজয়কে বিয়ে করার সিদ্ধান্ত কেন নিতাম?'

নায়িকার মতে, তিনি তাঁর নিজের কাছের মানুষ, ভালবাসার মানুষদের বাঁচাতেই বাধ্য হয়ে মুখ খুলেছেন। রশ্মিকার সাফ কথা, ‘ভাল না বাসলে, বিজয়কে বিয়ে করার সিদ্ধান্ত কেন নিতাম?’

রশ্মিকা আরও জানিয়েছেন, অনেকের চোখে তাঁর আর বিজয়ের প্রেমকাহিনীটা সর্বাঙ্গসুন্দর না ও হতে পারে, কিন্তু তাঁরা যে একসঙ্গে আছেন, ভাল আছেন.. সেটাই সর্বৈব সত্য। জীবনের অনেক কঠিন সময়েই রশ্মিকাকে বিজয় আগলে রেখেছেন, সেটাও জানিয়েছেন তিনি।

রশ্মিকা স্পষ্ট জানিয়েছেন,তিনিই সংসার করছেন বিজয়ের সঙ্গে। বাইরের কেউই সমস্তটা জানবেন না। বিজয় আর রশ্মিকার মধ্যে সম্পর্কের সমীকরণটা যে ঠিক কী, তা কেবল তাঁরাই জানেন। সেই কারণে এই নিয়ে বাহ্যিক মতামতে তাঁদের কিছু যায় আসে না, এমনটাই জানিয়েছেন রশ্মিকা।

Published at : 26 Oct 2026 04:20 PM (IST)

আরও জানুন বিনোদনের

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *