কলকাতা: ফের নতুন নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)-র? চলতি বছরের প্রথমেই বিয়ে সেরেছেন তিনি, ধারাবাহিকের প্রেম পরিণতি পেয়েছে বিবাহের সাত পাকে। ফেব্রুয়ারি মাসে, ভালবাসার দিনে সাত পাকে বাঁধা পড়েছিলেন রণজয় আর শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly)। ধারাবাহিক ‘গুড্ডি’ (Guddi)-র সেট থেকেই প্রেম শুরু হয়েছিল রণজয় আর শ্যামৌপ্তির। সেই সময়ে অভিনেত্রী সোহিনী সরকারের (Sohini Sarkar) সঙ্গে সম্পর্কে ছিলেন রণজয়। শোনা যায়, সেই সময়ে শ্যামৌপ্তির জন্যই নাকি বিচ্ছেদের পথে হেঁটেছিলেন রণজয় আর সোহিনী। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরে, গোপনে আইনি বিবাহ সেরেছিলেন রণজয় আর শ্যামৌপ্তি। এরপরে ২০২৬ সালের প্রথমের দিকে, সাত পাকে বাঁধা পড়েন রণজয়-শ্যামৌপ্তি। দক্ষিণ কলকাতায় বসেছিল তাঁদের স্বপ্নের বিয়ের আসর। তবে বছর ঘুরতে না ঘুরতেই, সেই সংসারে ভাঙনের সুর, ফের শোনা যাচ্ছে আরেক নতুন নায়িকার নাম!

পর্দার নায়িকার সঙ্গে রাতপার্টিতে ঘনিষ্ঠ নাচ, ফের সম্পর্কের গুঞ্জনে উঠে এল রণজয়ের নাম!

আপাতত ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’-তে অভিনয় করছেন রণজয়, তাঁর বিপরীতে দেখা যাচ্ছে, অভিনেত্রী অভিকা মালাকার (Abhika Malakar)-কে। এর আগেও ধারাবাহিকের মুখ থেকেছেন অভিকা, জনপ্রিয়তাও পেয়েছেন। রণজয়ের সঙ্গে তাঁর জুটিও দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়। তবে টলিপাড়ায় এখন কান পাতলেই শোনা যাচ্ছে, শুধু পর্দায় সম্পর্ক নয়, ব্যক্তিগত স্তরেও নাকি সম্পর্ক গভীর হয়েছে রণজয় আর অভিকার। সদ্যই প্রকাশ্যে এসেছে রণজয় আর অভিকার একটি ভিডিও। সদ্যই জন্মদিন গিয়েছে অভিকার আর পর্দার নায়িকার জন্মদিনের পার্টিতে মধ্যমণি ছিলেন রণজয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে রণজয় আর অভিকার নাচের একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, এক রাত পার্টিতে ঘনিষ্ঠভাবে নাচ করছেন রণজয় আর অভিকা। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিও, যা রণজয় আর অভিকার সম্পর্কের গুঞ্জনে অগ্নিতে ঘৃতাহুতি করেছে। অনেকে আবার কটাক্ষ করে বলছেন, অভিকার জন্য়ই সম্পর্ক ভেঙেছে রণজয় আর শ্যামৌপ্তির। তবে নায়ক এবং নায়িকা, ২ জনেই জানিয়েছেন, কেবলমাত্র ভাল বন্ধুত্ব তাঁরা। পর্দায় তাঁদের সমীকরণ ভাল বলেই, দর্শক মনে করেন তাঁদের ব্যক্তিগত জীবনেও সম্পর্ক রয়েছে। পর্দার নায়ক নায়িকা প্রেম করুন, এমনটা মনে মনে চান অনেক দর্শকই। তবে তাঁদের মধ্যে বাস্তবে কোনও প্রেমের সম্পর্ক নেই। শ্যামৌপ্তি অবশ্য তাঁর ও রণজয়ের সম্পর্কের কোনোরকম সমীকরণ নিয়েই মুখ খুলতে নারাজ।

আরও পড়ুন: Nepal Flash Flood: ৬দিন ধরে উড়ছেন, ১০০টিরও বেশি উদ্ধার অভিযান.. নেপালের আকাশে নারীশক্তির এক অন্য গল্প লিখছেন প্রিয়া



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *