কলকাতা: তাঁর সঙ্গে রণজয় বিষ্ণুর (Ranojoy Bishnu) সম্পর্কের জল্পনা তুঙ্গে। বর্তমানে ছোটপর্দায় জুটি হিসেবে দেখা যাচ্ছে, রণজয় আর অভীকা মালাকারকে (Avika Malakar)। ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’-তে ছোটপর্দায় নজর কেড়েছেন তাঁরা। আর সেই থেকেই তাঁদের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। এদিকে, রণজয়ের ব্যক্তিগত সম্পর্কের ভাঙনও খবরের শিরোনামে এসেছে বারে বারে। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই নাকি ভাঙতে চলেছে, রণজয় আর শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly)-র সম্পর্ক। ইতিমধ্যেই নাকি আলাদা থাকছেন, রণজয় আর শ্যামৌপ্তি। আর ইতিমধ্যেই, রণজয় আর অভীকার ঘনিষ্ঠ নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এবার যাবতীয় গুঞ্জন থামিয়ে দিলেন, অভিনেত্রী অভীকা মালাকার। 

নতুন জীবন শুরু করলেন অভীকা? শুভেচ্ছা জানালেন রণজয়!

ধারাবাহিক ‘তোমাদের রানী’ ধারাবাহিক থেকে সফর শুরু করেছিলেন অভীকা। এরপর থেকেই বেশ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। এরপরে রণজয়ের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি, জনপ্রিয়তাও পেয়েছেন। আর সেই থেকেই শুরু হয়েছিল, তাঁদের সম্পর্কের গুঞ্জন। আর এবার, অভীকা থামিয়ে দিলেন সমস্ত গুঞ্জন। বাগদান সারলেন অভিনেত্রী অভীকা মালাকার। সোশ্যাল মিডিয়ায় বাগদানের আংটির ছবি শেয়ার করে নিয়েছেন অভীকা। সাদায় কালোয় একটি ছবি শেয়ার করে নিয়েছেন অভীকা, সেখানে দেখা যাচ্ছে অভীকার অনামিকায় আংটি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘আমি কী হ্যাঁ বললাম? খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে।’

এই পোস্টে সবচেয়ে নজর কাড়ছে, সহশিল্পী রণজয়ের কমেন্ট। সোশ্যাল মিডিয়ায় অভীকার পোস্টে রণজয় লিখেছেন, ‘শুভেচ্ছা। খুব ভাল থাক। নতুন সফরের জন্য শুভেচ্ছা।’ অনেকেই অভীকাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর নতুন জীবনের জন্য। তবে সত্যিই কি বাগদান সারলেন অভীকা? কে হল অভীকার জীবনসঙ্গী? তা অবশ্য প্রকাশ্যে আনতে চাননি নায়িকা। অনেকে আবার মনে করছেন, হতেই পারে এটা কোনও ছবি বা নতুন কাজের প্রচার। সেটা অবশ্য খোলসা করতে চাননি নায়িকা। প্রত্যেকেই অপেক্ষা করছেন যে, অভীকা সত্যিই বাগদান সারলেন কী না বা কে হতে পারে, নায়িকার জীবনসঙ্গী?

আরও পড়ুন: Govinda-Sunita: গণেশ পুজোর দিনে পাশে পেলেন না গোবিন্দকে, রীতি ভেঙে এবার নিজেই ‘বাপ্পা’-কে ঘরে নিয়ে এলেন সুনীতা

 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *