কলকাতা: চেক বাউন্স মামলায় অবশেষে সামান্য স্বস্তি পেলেন অভিনেতা রাজপাল যাদব (Rajpaal Yadav)। ছবির শ্যুটিংয়ের জন্য তাঁকে কানাডায় যাওয়ার অনুমতি দিল আদালত। এদিন আদালত নির্দেশ দেয়, পেশাগত কারণে বিদেশ সফর করতে পারবেন রাজপাল। তবে পাশাপাশি তাঁকে কিছু শর্ত দেওয়া হয়েছে। সেগুলি মেনে চললে, আদালতের কাছ থেকে পাসপোর্ট ফিরে পাওয়ার আবেদন করতে পারবেন রাজপাল। এদিন আরও নির্দেশ দেওয়া হয়েছে যে, যাঁরা টাকা চেয়ে রাজপাল যাদবের নামে মামলা করেছেন, তাঁদের সঙ্গে যেন মধ্যস্থতায় বসেন অভিনেতা।

চেক বাউন্স মামলায় কারাবাস রাজপাল যাদবের

২০২৪ সালের মে মাসে, একটি দায়রা আদালত চেক বাউন্স মামলায় রাজপাল যাদবকে দোষী সাব্যস্ত করে ও ৬ মাসের কারাদণ্ডের সাজা দিয়েছিল। পরবর্তীতে দিল্লি হাইকোর্ট তাঁর সাজা স্থগিত করে দেয়। কারণ রাজপাল যাদবের আইনজীবী আদালতকে আশ্বাস দিয়েছিলেন যে, উভয় পক্ষ পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিবাদ মিটিয়ে নেবে। মামলাটি নিষ্পত্তির জন্য দিল্লি হাইকোর্টের মেডিয়েশন সেন্টারেও পাঠানো হয়েছিল। কিন্তু আদালতের মতে, বহুবার সময় দেওয়া এবং আশ্বাস দেওয়ার পরেও অভিনেতা নির্ধারিত অঙ্কের টাকা শোধ করেননি। হাইকোর্ট প্রথমে রাজপাল যাদবকে প্রায় ২.৫ কোটি টাকা কিস্তিতে জমা করার অনুমতি দিয়েছিল। কিন্তু রাজপাল যাদব সেই টাকাও জমা দেননি। সেজন্যই ফেব্রুয়ারি ২০২৬-এ আদালত তাঁকে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়। ৫ ফেব্রুয়ারি রাজপাল যাদব আত্মসমর্পণ করেন এবং তারপরে তাঁকে কিছুটা সময় জেলে থাকতে হয়েছিল।। পরে যখন তিনি অভিযোগকারীর কাছে ১.৫ কোটি টাকা জমা দেন। কিন্তু এরপরেও, রাজপাল যাদবের আরও অনেকটা পরিমাণ টাকা দেওয়া বাকি থেকে গিয়েছে।

রাজপাল যাদবের মামলায় কী বলল আদালত?

এরপরে এদিন, শ্যুটিং করার জন্য কানাডা যাওয়ার অনুমতি চেয়ে আদালতের কাছে একটি মামলা দায়ের করেন রাজপাল যাদব। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রাজপাল যাদবকে কিছু নির্দেশ দেয়। সেগুলি মেনে চললে, তবেই পাসপোর্ট ফিরে পাবেন রাজপাল যাদব। এদিন আদালতের তরফে অভিনেতাকে বলা হয়, ‘যান, রোজগার করুন। ওদের টাকা ফেরত দিন।’ তবে আদালত কড়াভাবে জানিয়ে দিয়েছে যে, রাজপালকে মেনে চলতে হবে বেশ কিছু শর্ত। তবেই ফের স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন তিনি।

আরও পড়ুন: Bohurupi 2: ‘হাসতে হাসতেই রং পাল্টে..’ শিবপ্রসাদের ছবি দেখে কী লিখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়?

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *