কলকাতা: গোবিন্দ (Govinda) আর তাঁর স্ত্রী সুনীতা আহুজা (Sunita Ahuja)-র সম্পর্ক নিয়ে বারে বারেই প্রশ্ন উঠেছে। জানা গিয়েছিল, পরকীয়ার অভিযোগ তুলে সুনীতা নাকি গোবিন্দের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছিলেন তাঁর স্ত্রী। প্রায় ২ বছর ধরেই শোনা যাচ্ছিল, সম্পর্কে নাকি টানাপোড়েন চলছে গোবিন্দ আর সুনীতার। তবে গতকালই ছেলেকে নিয়ে আদালতে যান সুনীতা আহুজা, এরপরেই নতুন গুঞ্জন প্রকাশ্যে এসেছে। তবে কি গোবিন্দ আর সুনীতার বিচ্ছেদ এবার অবশম্ভাবী? এই গুঞ্জন প্রকাশ্যে আসতেই, গোবিন্দর ম্যানেজার শশী সিন্‌হা জানিয়েছেন গোবিন্দের ওপর থেকে বিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, তাঁরা একসঙ্গে থাকারই সিদ্ধান্ত নিয়েছেন। 

গোবিন্দের পাশে দাঁড়ালেন পুনম পাণ্ডে

আগামী সিনেমায় গোবিন্দকে দেখা যাবে, কোমল রানি স্বর্ণকারের সঙ্গে, আর তাঁর সঙ্গেই গোবিন্দের পরকীয়ার অভিযোগ তুলেছেন স্ত্রী সুনীতা। বিমানবন্দরে গোবিন্দের পাশে কোমল রানি স্বর্ণকারকে দেখা যেতেই, কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন সুনীতা। কোমল রানি স্বর্ণকারের পোশাক থেকে শুরু করে গোবিন্দের সঙ্গে তাঁর সম্পর্কের ইঙ্গিত করে কটাক্ষ করেছেন সুনীতা। এই বিষয় নিয়ে এর আগেই স্ত্রীয়ের উদ্দেশে চাঁচাছোলা জবাব দিয়েছেন গোবিন্দ, আর এবার অভিনেতা পাশে পেলেন পুনম পাণ্ডেকে! অভিনেত্রী এবার নির্দ্বিধায় বললেন, ‘সুনীতা একজন এত ভাল স্বামী পেয়েছেন, গোবিন্দকে স্বামী হিসেবে পেয়েছেন… উনি জানেনই না উনি কী পেয়েছেন! গোবিন্দের মতো একজন তারকাকে স্বামী হিসেবে পাওয়া… আমি গোবিন্দকে ১০০ শতাংশ সমর্থন করি। যাঁরা গোবিন্দকে খারাপ কথা বলছেন, তাঁদের পাশে আমি কখনও ছিলাম না, থাকব ও না।’

গোবিন্দের পাশে সোমি আলি ও

গোবিন্দের স্ত্রী সুনীতা বলেছিলেন, গোবিন্দ নাকি একটি অল্পবয়সী মেয়ের পিছনে পিছনে ঘুরছে। এই বিষয় নিয়ে পুনম বলেন, ‘গোবিন্দা কোনও মেয়ের সঙ্গে ঘুরছেন না, একটি মেয়ের সঙ্গে তাঁকে বিমানবন্দরে দেখা গিয়েছে। এর মধ্যে তো কোনও লুকোচুরি নেই।’ এর আগে সলমন খানের প্রাক্তন সোমি আলি সমর্থন করেছিলেন গোবিন্দকে। সুনীতার এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন, সলমন খানের (Salman Khan) প্রাক্তন প্রেমিকা, সোমী আলি। গোবিন্দের দীর্ঘ কেরিয়ার, ব্যক্তিত্ব এবং পেশাগত পরিচয়ের কথা তুলে ধরে, তাঁর বিনয় ও বুদ্ধির প্রশংসা করেছেন, সোমী আলি। তিনি বলেছেন, ‘আমি এখানে কথাগুলো বলছি, কারণ এই কথাগুলো হয়তো কেউ বলবে না। যখন প্রয়োজন হয়, তখন স্পষ্টকথা বলা উচিত। ব্যক্তিগত এবং পেশাগত, এই ২ দিক থেকেই আমি গোবিন্দকে চিনি। তাই এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে পারি। বলিউডের অন্যতম প্রতিভার মধ্যে একজন হলেন গোবিন্দ। তিনি অন্যতম একজন বিনয়ী অভিনেতা। একজন কমবয়সী অভিনেত্রীর সঙ্গে কাজ করছেন বলেই তাঁকে কটাক্ষ করা একেবারে অনুচিত কাজ। বয়সের ভিত্তিতে কোনও শিল্পীর যোগ্যতা মূল্যায়ন করা একেবারেই উচিত না।’

আরও পড়ুন: Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *