কলকাতা : শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক ছিলেন চন্দ্রনাথ রথ। ভোটের ফল বেরোনোর পর তাঁকে গুলি করে খুন করা হয়। মঙ্গলবার এই নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। পাল্টা তৃণমূলের বক্তব্য়, কেন্দ্রে-রাজ্য়ে দু জায়গাতেই এখন বিজেপির সরকার!  শুভেন্দু অধিকারীর তৎকালীন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের তদন্ত করেছে সিবিআই, তারাও কেন্দ্রের এজেন্সি! তাহলে এখনও অবধি রহস্য় উন্মোচন করা হচ্ছে না কেন?

আপ্ত সহায়কের খুন নিয়ে আজ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, “২ কোটি টাকা খরচ করা হয়েছে ওকে সরিয়ে দেওয়ার জন্য়। এই টাকা সরবরাহের কাজ ভাইপো গ্য়াংয়েরা করেছে। ডায়মন্ড হারবারের অনেকের কল রেকর্ড, যারা টাকা বয়ে দিয়ে এসেছিল শ্য়ুটারকে সুপারি কিলারকে আমি শুনেছি তথ্য় সূত্রে।

এই পরিস্থিতিতে কী ভাবছে মানুষ? এই পরিস্থিতিতে প্রশ্ন রাখা হয়েছিল,  এবার সামনে আসবে এই গ্যাংয়ের চক্রীদের নাম? কী বলল মানুষ চলুন দেখে নেওয়া যাক। 

পোল-এর প্রশ্নগুলি  আগে ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয় ( @sangesuman2025 )  । একই ভাবে তা পোস্ট করা হয় ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ। প্রশ্নের উত্তর দেন দর্শকরা। মাল্টিপল চয়েজ থাকে। তার মধ্যে একটি বাছতে হয়।   সোশ্যাল মিডিয়ায় যা প্রতিক্রিয়া উঠে আসে, তা তুলে ধরা হয় ঘণ্টাখানেক সঙ্গে   সুমন অনুষ্ঠানের পোল সেগমেন্টে। এখন প্রত্যেকে জানেন, ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড, সবজায়গায় তারা মন্তব্য পাঠাতে পারেন।  

১. চন্দ্রনাথ রথের খুনের নেপথ্যে ‘ভাইপো-গ্যাং,’ বললেন মুখ্যমন্ত্রী। এবার সামনে আসবে এই গ্যাংয়ের চক্রীদের নাম?

  • সামনে আসবে- 68% 
  • আড়ালেই থেকে যাবে- 30% 
  • জানি না-2%

২. ‘দু’কোটির সুপারি গেছে ডায়মন্ড হারবার থেকে,আছে কল রেকর্ড’, বললেন শুভেন্দু অধিকারী। 
রহস্যভেদ করতে পারবে CBI?

  • পারবে- 20% 
  • পারবে না- 79% 
  • জানি না-1%     

    পোল সেগমেন্টের প্রশ্ন কোথায় রাখা হয় ?                  

    সোশ্যাল মিডিয়া এখন অনেকাংশেই মানুষের ভাবনার প্রতিফলন। মানুষ কী ভাবছে, কী চাইছে – সেইসব ভাবনার প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। তাই তাই খবরের শিরোনামে থাকা সাম্প্রতিক ইস্যুগুলি নিয়ে ঘণ্টাখানেক সঙ্গে  সুমন – অনুষ্ঠানে একটি ‘পোল সেগমেন্ট’ রাখা হয়। পোল সেগমেন্টে যে প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা হয়, সেগুলি আগেই রাখা হয় ইউটিউব , ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ।   



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *