চলতি অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকে GDP ৭.৮ শতাংশ। ”হতাশাবাদীদের ভবিষ্যদ্বাণী মুখ থুবড়ে পড়ল”। ভারত আবার বিকশিত, বার্তা প্রধানমন্ত্রীর। ”সংকল্পশক্তির জন্য দেশবাসীকে অভিনন্দন’। ”যুদ্ধ চলছে, সঙ্কটে বিশ্ব, এই অস্থির পরিস্থিতিতেও ভারত এগিয়ে চলেছে’। ”দেশেও নিরাশাগ্রস্ত লোকেরা হতাশা তৈরির চেষ্টা করছে”। ”তার মধ্যেও চলতি অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকে GDP ৭.৮ শতাংশ”। ফের আত্মনির্ভর ভারতের সওয়াল প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন- কলকাতার তিন বেসরকারি ব্লাড ব্যাঙ্কের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল স্বাস্থ্য দফতর। হাজরার পিপলস ব্লাড ব্যাঙ্ক, আলিপুরের কোঠারি ব্লাড ব্যাঙ্ক, যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাঙ্কের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হল।
রক্ত, প্লাজমা পাচার সহ একাধিক বেনিয়মের অভিযোগ ওঠায় এই ব্লাড ব্যাঙ্কগুলোর উপরে রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর একাধিক শর্তে মুচলেকা জমা দেয় ব্লাড ব্যাঙ্কগুলো।
এরপরই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে রক্তদান শিবির থেকে যথেচ্ছ রক্ত সংগ্রহ করতে পারবে না ব্লাড ব্যাঙ্কগুলো। রক্ত সংগ্রহের নির্দিষ্ট সীমা বেধে দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য দফতরের অনুমতি ছাড়া ভিন রাজ্যে পাঠানো যাবে না রক্ত ও প্লাজমা। রাজ্যের ১২ টি ব্লাড ব্যাঙ্কের উপরে জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। এখনও পর্যন্ত ৫টি ব্লাড ব্যাঙ্কের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ৭টি ব্লাড ব্যাঙ্কের উপর এখনও নিষেধাজ্ঞা জারি রয়েছে।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *