ব্যবধান মাত্র কয়েকদিনের। ফের একবার ‘জতুগৃহ’ হোটেল! তারাপীঠের পর খোদ শহর কলকাতায়। মঙ্গলবার রাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন। সেই আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ে ভবনেরই কয়েকটি হোটেলে। খবর পেয়ে ছুটে যায় দমকলবাহিনী। সূত্রের খবর, দমবন্ধ হয়ে কয়েকজন অচৈতন্য হয়ে পড়ে। ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় শিশু-সহ ন’জনের। কিন্তু কীভাবে আগুন লাগল? দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে বিশদে গোটা বিষয়টি তদন্ত করা হচ্ছে। মঙ্গলবার রাত ২টোর আগে হোটেলটির তিন তলায় আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় হোটেলের ঘরগুলি। ক্ষণিকের মধ্য়েই ছড়িয়ে পড়ে আগুন। পরিস্থিতি যখন আরও জটিল হয়, সেই সময় টের পান বহু আবাসিক। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় নিউ মার্কেট থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। মই বেয়ে উদ্ধার করা হয় আবাসিকদের। ইতিমধ্যে ৮০ জনের কাছাকাছি আবাসিকদের উদ্ধার করা গিয়েছে। সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি টিম। কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর শুনে অত্যন্ত মর্মাহত, এক্স হ্যান্ডলে পোস্ট প্রধানমন্ত্রীর । ‘দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা’। ‘আহতরা যেন দ্রুত আরোগ্য লাভ করেন’। স্থানীয় প্রশাসন দুর্গতদের সহায়তা করছে, পোস্ট প্রধানমন্ত্রীর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *