তারাপীঠের পর এবার খাস কলকাতার হোটেলেও অগ্নিকাণ্ড। নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইন-এ আগুন। ভিতরে আটকে ১ শিশু-সহ ৯ জনের মৃত্যু, আহত ৬। দমবন্ধ হয়ে ৯ জন হোটেল আবাসিকের মৃত্যু। মৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন মহিলা, ১ জন শিশু। হোটেলের পিছনে ফ্রি স্কুল স্ট্রিটে দমকলের সদর দফতরের কাছেই আগুন। ঘটনাস্থলে উপস্থিত দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী, উপস্থিত নিউ মার্কেট থানার পুলিশ। ইলেকট্রিক সুইচ থেকে আগুন বলে অনুমান দমকলের। অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ। অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে পৌঁছে যান তাপস রায় ও অগ্নিমিত্রা পাল।
আরও পড়ুন – সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের স্বস্তি। সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে। এর আগে স্কুলের কাজ সেরে সেনসাসের কাজ করতে হবে বলে বিজ্ঞপ্তি দিয়েছিল শিক্ষা দফতর। সেই নির্দেশ প্রত্যাহার করে জানিয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে সেনসাস কর্তৃপক্ষ যা বলবে তাই হবে। এর মধ্যে অন ডিউটি অর্ডার ইস্যু করতে শুরু করেছে শিক্ষা দফতর।