ABP Ananda LIVE: কেউ ভেসে উঠেছেন পর্দায়।কেউ কাজ করেছেন পর্দার নেপথ্য়ে। বুধবার বিকেলে, চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত ১১ জন শিল্পী ও কলাকুশলীকে। সম্মানিত করল পিসি চন্দ্র গ্রুপ ও ইস্টার্ন ইন্ডিয়া সিনেটেল ওয়েলফেয়ার ট্রাস্ট।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রস গ্রিন প্রোজেক্ট লিমিটেডের ডিরেক্টর অভিজিৎ লাহা এবং অভিনেত্রী মমতাশঙ্কর। এবার ছিল ‘পি সি চন্দ্র ট্রিবিউট’ অনুষ্ঠানের ১৩ তম বছর।অনুষ্ঠানটি হয় পিসি চন্দ্র গার্ডেনে।
পড়ুন আরও খবর…
বাইরে যাওয়া বাসিন্দারা ফিরে আসুন, ডবল ইঞ্জিন সরকার কাজ শুরু করেছে: মুখ্যমন্ত্রী
“চাকরি না পেয়ে রাজ্যের যুব সমাজ বাইরে চলে যাচ্ছে। যুব সম্প্রদায়কে আর রাজ্য ছাড়তে হবে না। পশ্চিমবঙ্গকে নতুন করে তৈরি করাই আমাদের লক্ষ্য। ৫ হাজার ৮০০ লোকের এখানে কর্মসংস্থান হবে। বাইরে যাওয়া রাজ্যের বাসিন্দারা ফিরে আসুন, ডবল ইঞ্জিন সরকার কাজ শুরু করেছে। ফিরে এলে আমরা সবাইকে স্বাগত জানাব”, নিউটাউনে তথ্য প্রযুক্তি সংস্থার অফিস উদ্বোধনে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।