আরও ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চেয়ে আদালতের দ্বারস্থ ”কালীঘাট তৃণমূল”। গত ৭ জুলাই ইন্ডিয়ান ব্যাঙ্কের চারটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, দাবি ”কালীঘাট তৃণমূল”-এর। এখনই এই চারটি অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি দেওয়া সম্ভব নয়, জানাল আদালত। ”শর্ত সাপেক্ষে HDFC ব্যাঙ্কের তিনটি অ্যাকাউন্ট ব্যবহার করার নির্দেশ আদালত দিয়েছে” । এখন এই ৪টি অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ দিলে আদালতের আগের নির্দেশ গুরুত্ব হারাবে, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যর। ”বেতন এবং বাড়িভাড়া দেওয়া ছাড়াও একটি রাজনৈতিক দলের অনেক খরচ থাকে”। তাই এই অ্যাকাউন্ট খোলার আবেদন আমরা জানাচ্ছি, দাবি ”কালীঘাট তৃণমূল”-এর । তাঁদের মোট ৮০৪ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে, দাবি ”কালীঘাট তৃণমূল”-এর । অ্যাকাউন্টগুলিতে কীভাবে নগদ লেনদেন হয়েছে সেটা একবার দেখুন, সওয়াল রাজ্যের। ২০১৮ থেকে ২০২১-এর মধ্যে সুমিত রায় নগদে ৭ কোটি টাকা জমা করেছেন, দাবি রাজ্যের। দেবরাজ চক্রবর্তী নিজে ১০ কোটি টাকা নগদে জমা করেছেন, দাবি রাজ্যের। ”এই অ্যাকাউন্ট থেকেই ৩০ কোটি টাকা লিপস্ এন্ড বাউন্ডসকে ট্রান্সফার করা হয়েছে”। এই সংস্থা দুর্নীতিতে অভিযুক্ত, দাবি রাজ্যের। ”HDFC ব্যাঙ্কের তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ মামলার সঙ্গে একত্রে শুনানি হবে এই মামলার”। হলফনামা আদানপ্রদানের নির্দেশ, নভেম্বর মাসে পরবর্তী শুনানির সম্ভাবনা।