সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পানিহাটিতে ব্যবসায়ীর ওপর ‘হামলা’, প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল বিজেপি কর্মীর। প্রথমে বিজেপির বিরুদ্ধে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ।
আরও পড়ুন, “পার্টির কেউ যুক্ত থাকলে..”, তোলাবাজি বন্ধে কড়া হুঁশিয়ারি পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
“তৃণমূল থেকে বিজেপিতে আসা লোকেরাই হামলা চালিয়েছে..”,বিস্ফোরক অভিযোগ নিহত বিজেপি কর্মীর স্ত্রীর
পানিহাটি ১ নম্বর মণ্ডলের বিজেপি যুব মোর্চার সভাপতির বিরুদ্ধে হামলার অভিযোগ। ব্যবসায়ীকে মারধরের ঘটনায় প্রথমে প্রতিবাদ করেন ১ নম্বর মণ্ডলের বিজেপির সম্পাদক রুমা সাহা। এরপরেই রুমাকে লক্ষ্য করে গালিগালাজ দেন বিজেপি কর্মীরা, অভিযোগ মণ্ডল বিজেপি সম্পাদকের। এদিকে রুমাকে বাঁচাতে এসে আক্রান্ত হন স্বামী তথা বিজেপি কর্মী অরূপ সাহা। এরপর সাগর দত্ত মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। বিজেপি কর্মীকে মৃত ঘোষণা করা হয়। নিহত বিজেপি কর্মীর স্ত্রীর অভিযোগ, তৃণমূল থেকে বিজেপিতে আসা লোকেরাই হামলা চালিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তৃণমূল থেকে আসা দুষ্কৃতীরা আজ বিজেপিতে ঢুকে হামলা চালিয়ে যাচ্ছে, সরব বিজেপি বিধায়ক।
“নির্মল ঘোষ এখন বেল পেয়েছে,…আমাদের কিছু কিছু বিজেপির লোকেরাও তার সঙ্গে দেখা করছে…৪ তারিখের পর যারা”
এদিন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ বলেন,’ ..ছেলেরা ঝামেলা করছিল, তখন রুমাকে ডেকে বলেছে দিদি, আমরা কি এখনও এই ঝামেলা সহ্য করব ? তৃণমূলের ছেলেরা ঝামেলা করছিল। চন্ডীদা আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট। সে প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে কনভেনর বসিয়ে দিয়েছে। সবাই তৃণমূলের লোক বেশিরভাগই। আর তার সমস্ত দলবল নিয়ে এসে, …নির্মল ঘোষ এখন আমাদের মামলা থেকে বেল পেয়েছে। বাইরে বেরিয়েছে। সে এতটাই সক্রিয় হয়েছে, আমাদের কিছু কিছু বিজেপির লোকেরাও গিয়ে তার সঙ্গে দেখা করছে। সমস্ত পানিহাটি উত্তপ্ত। আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব,…সমস্ত পানিহাটি উত্তপ্ত, এটা আমি ওনাকে বলেছিলাম, বলেছিলেন যাদের যাদের জানাতে, আমি তাঁদের জানিওয়েছি। কিন্তু এই অবস্থা থেকে পানিহাটি অব্যহতি চায়। রুমা সাহার পরিবারটা যাতে ভেসে না যায়, সেটা যেন মুখ্যমন্ত্রী দেখেন। এবং যত অপরাধী আছে, সবাই যেন সাজা পায়।..জেলা প্রেসিডেন্ট… ২৯ ওয়ার্ডেই ২৯ জনকে বসিয়ে দিয়েছেন। তারাই এই সমস্ত ঝামেলা পাকায়।…গুরুত্ব সেইভাবে হচ্ছে না, যেহেতু তৃণমূলের মদতকারী লোক বেশি। আমাদের পানিহাটিতে এখন..অন্য জায়গার কথা বলতে পারব না, তৃণমূল বাহিনী বেশি ডুকে পড়েছে। ৪ তারিখের পর যারা বিজেপি হয়েছে, তারাই বেশি দলে কাজ পাচ্ছে, সহযোগিতা পাচ্ছে।’