উত্তর ২৪ পরগনা: বিজেপি নেতার সঙ্গে তুমুল বচসায় জড়ালেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। নিজের বিধানসভা এলাকাতেই গো ব্য়াক স্লোগান শুনতে হল কৌস্তভ বাগচীকে।

আরও পড়ুন, তোলাবাজির অভিযোগে দলেরই একাংশকে নিশানা উলুবেড়িয়ার BJP নেতা স্বামী মঙ্গলানন্দের, “এদের ইনকাম ট্যাক্সের ব্যালেন্স শিটটা দেখলে পরিষ্কার হয়ে যেত..”

 বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীর অভিযোগ, ঘোষ পাড়া রোডের উপর দীর্ঘদিন ধরে বেআইনি গ্যাস ও সাট্টার ঠেকের রমরমা চলছিল। আর এর নেপথ্য়ে রয়েছেন ব্য়ারাকপুর ২ নম্বর মণ্ডলের বিজেপির সাধরণ সম্পাদক সঞ্জয় যাদব। এই প্রেক্ষাপটে, গতকাল ঘটনাস্থলে গিয়ে সরব হন কৌস্তভ বাগচী। খবর দেন টিটাগড় থানার পুলিশকে। ঘটনায় ৪জনকে গ্রেফতার করে পুলিশ। এরপর বিজেপি বিধায়ক ঘটনাস্থল থেকে যাওয়ার সময়, ঘোষপাড়া রোডের উপর বিজেপি নেতা সঞ্জয় যাদবের নেতৃত্বে বিধায়ককে ঘিরে চলে বিক্ষোভ। ওঠে গো-ব্য়াক স্লোগান। 

 বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে এই নিয়ে দ্বিতীয়বার গো ব্যাক স্লোগান দেওয়া হল। এবার নিজের বিধানসভা কেন্দ্রে

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *