কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ফের পথে ইণ্ডি জোটের নেতা ও কর্মী-সমর্থকরা। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রধান বিচারপতিকে স্মারকলিপি দেওয়ার কথা ছিল ‘INDI’-জোটের। মিছিল করে সুপ্রিম কোর্টে গিয়ে প্রধান বিচারপতিকে স্মারকলিপি দেওয়ার কথা ছিল বিরোধী জোটের নেতাদের। যদিও রাহুল গান্ধীদের দেখা করার জন্য সময় দেননি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। চাইলে পিটিশন করতে পারেন বলে পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি। পিটিশনের পরামর্শ দিয়ে বিরোধী দলনেতাকে ই-মেল করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দফতর। এদিন এই ইস্যুতে বিরোধী জোটকে তীব্র নিশানা করেছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার।
আরও পড়ুন, ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
এদিন দেবজিৎ সরকার (Debjit Sarkar) বলেন, যারা এতদিন ধরে কারচুপি করেছে, যারা ১৫ বছর ধরে মানুষকে লুঠ করেছে, তাঁরা আজকে বলবে যে, ভোটে কারচুপি হয়েছে ! যে যে রাজ্যে বিজেপি হেরেছে, তাহলে সেখানেও কারচুপি হয়েছে। ডাহা মিথ্যে কথা। ১৯৩ দিন ধরে এসআইআর-র (SIR) এর কাজ চলেছিল। ৩৬ লক্ষ রাজনৈতিক কর্মী বিএলও হিসেবে যুক্ত ছিলেন। তার মধ্যে ৯ লক্ষ বিজেপি, ৯ লক্ষ কংগ্রেসের, ৯ লক্ষ বাম-মমতা সহ অন্য লোকেদের। সেইদিক থেকে বিচার করে দেখলে, ১৮ লক্ষ বিএলএ, ১৯৬ জন কার্যকর্তা, সবাইকে লুকিয়ে ভোট লুঠ হয়েছে ? চুরি হয়েছে ? এগুলি পাগলে বিশ্বাস করবে ! মানুষের মনে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেছিলেন, সফল হবে না।’
লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন, মাননীয় দেশের প্রধান বিচারপতি সাড়া দিয়েছেন এবং আমাদের নির্দেশ দিয়েছেন, পিটিশন ফাইল করার জন্য়। এক মাস, দু’মাস, যা লাগবে, যতদিন লাগবে, যত মাস, যত বছর লাগবে, আমরা পিছু হঠব না। আমরা ক্লান্ত হব না। কারণ, সত্য় আমাদের সঙ্গে রয়েছে। যারা মিথ্য়েকে বাঁচাতে চায়, তারা ক্লান্ত হবে, আর আমি সেটা দেখতে পাচ্ছি।’ তবে ভোটচুরির প্রমাণ চেয়ে, INDI জোটকে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেন, যদি আপনাদের কাছে প্রমাণ থাকে বা ছিল, বিহারে কেন দেখালেন না আপনি আর তেজস্বী যাদব? দিল্লিতে কেন দেখালেন না? এই নাটক বন্ধ করুন। মানুষ দেখেছে, যেখানে জিতে গেছেন, ওখানে SIR ঠিক, EVM-ও ঠিক। যেখানে হেরে গেছেন, মোদি চোর, SIR চোর, CJI চোর, সবাই চোর।