কোলাঘাট, পূর্ব মেদিনীপুর : রাজ্যে এসে কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী বলেছেন, ‘কেন্দ্রের থালায় অর্থের কোনও অভাব নেই। তোমরা অর্থ চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবে। পশ্চিমবঙ্গের চেহারা বদলে দেব, এটা আমাদের দায়িত্ব।’ তিনি আরও বলেছেন, ‘এ-রাজ্যে ৩৫ হাজার কোটির প্রকল্পের কাজ চলছে। আজ ১ লক্ষ কোটি টাকার প্রকল্পের ঘোষণা করছি। আমি যে প্রতিশ্রুতি দেব, তা সম্পূর্ণ করে দেখাব, কথা দিলাম।’
এই প্রসঙ্গে মমতা তৃণমূলের বর্ষীয়ান নেতা এবং বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, ‘উন্নয়ন করতে গেলে বিরোধিতা করতে যাব কেন। কিন্তু আমাদের সময় টাকাগুলো আটকে রেখে দেওয়া হয়েছিল, এটা তো নিশ্চয় বলব। ২ লক্ষ কোটি টাকার বেশি আটকে রেখে দেওয়া হয়েছিল। গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকার থাকতে পারে। তার অধিকার থেকে বঞ্চিত করা হবে কেন ? আমাদের টাকা আটকে রেখে দেওয়া হয়েছিল। এখন টাকাগুলো দেওয়া হচ্ছে। টাকা পেলে আমরাও একইভাবে করতে পারতাম। কোনও অসুবিধা নেই। তথ্য নিয়ে আসব যে, মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে কোন জায়গায় নিয়ে গিয়েছিলেন ১৫ বছরে তাঁর সম্পূর্ণ পরিসংখ্যান নিয়ে এসে আমিই বলব, আমি এখানে সাংবাদিক বৈঠক করব। এটা বলা দরকার।’
পাঠ্য বইয়ের নাম বদলাচ্ছে রাজ্য সরকার, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১৭টি বইয়ের নাম পরিবর্তন
যদিও আগের সরকারের জমি নীতির কারণেই এ রাজ্য থেকে একের পর এক শিল্পপতি ফিরে গিয়েছেন এবং উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেছেন তিন এনসিপিআই সাংসদ শতাব্দী রায়, জুন মালিয়া এবং রচনা বন্দ্যোপাধ্যায়। একপ্রকার মমতা সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে শতাব্দী বলেছেন, অতীতে তাঁর সঙ্গে নিতিন গডকড়ীর যতবারই সাক্ষাৎ হয়েছে, কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী টাকা দিতে রাজি ছিলেন, কিন্তু জমির সমস্যার কারণে দিতে পারেননি। একই সুর শোনা গিয়েছে জুন মালিয়ার গলাতেও। তাঁর কথায়, জমিই তো আসল। সেখানে জমি নিয়ে সমস্যা থাকলে তো বিনিয়োগকারীরা পিছিয়েই যাবেন। আরেক এনসিপিআই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের কথায়, নতুন সরকারের আমলে সমস্যার সমাধান হবে, উন্নয়ন হবে। আগের সরকার ভুলভ্রান্তি নিয়ে তিনি আলোচনায় আগ্রহী নন, সেকথাও শোনা গিয়েছে রচনার মুখে।
পুলিশের অনুমতি ছাড়া চিকিৎসকদের মিছিল, বিজেপি বিধায়ক সজল ঘোষ বললেন, ‘অনুমতি পায়নি মানে হয়তো…’