ভয়াবহ জলপ্রলয়ে কার্যত ভেসে গিয়েছে নেপালের নুয়াকোট। কী পরিস্থিতি সেখানে? গ্রাউন্ড জিরো থেকে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়।
আরও পড়ুন – নেপালের মৃত্য়ু-মুখ থেকে বেঁচে ফিরলেন বসিরহাটের দম্পতি। বসিরহাটের দম্পতি-সহ মোট ১৭ জন ঘরে ফিরলেন
বসিরহাটের কাছারিপাড়ার বাড়িতে ফিরলেন অনুকূল পোদ্দার ও রেবা পোদ্দার। ২১ অগাস্টে মানস সরোবর যাত্রার উদ্দেশে বেরিয়েছিলেন তাঁরা। নেপাল হয়ে যাওয়ার সময় ঘটে গেছে ভয়াবহ বিপর্যয়। কপালজোরে প্রাণে বেঁচে গেছেন এই দম্পতি। আজ ভোরে মিথিলা এক্সপ্রেসে ফিরলেন তাঁরা। ওই দম্পতিকে সম্বর্ধনা দেন বসিরহাট থানার পুলিশ। কারোর বাড়ি শিলিগুড়িতে। কেউ সোনারপুর থেকে গেছিলেন নেপালে। বুধবার ভয়াবহ বিপর্যয়ের পর থেকেই খোঁজ মিলছে না তাঁদের। নিখোঁজের তালিকায় রয়েছেন প্রয়াত মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়ও। সব মিলিয়ে চরম উদ্বেগে দিন কাটছে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের।