কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla) ঘরে, সফর শেষ নন্দিনী দত্ত (Nandini Dutta)-এর। নন্দিনী এই সপ্তাহে নমিনেটেড ছিলেন না। গত সপ্তাহে তিনি ঘর থেকে বেরিয়ে গিয়েও, সিক্রেট রুমে ছিলেন। ৪৮ ঘণ্টা পরে, ফের মূল বাড়িতে ফিরে আসেন তিনি। তাঁকে বিশেষ ক্ষমতাও দেওয়া হয়। তবে এই সপ্তাহে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে যেতে হল তাঁকে। শনিবার, দাদার দরবারে শো-এর সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)-এর রীতিমতো ভর্ৎসনার মুখে পড়তে হল নন্দিনীকে। বিগ বসের বাড়ির নিয়ম ভেঙেছেন নন্দিনী, এই কারণেই ঘর থেকে বের করে দেওয়া হল তাঁকে।

এই প্রথম নয়, এর আগেও রাজবীর-নন্দিনীর অশান্তি নিয়ে নিন্দার ঝড় উঠেছে

সিক্রেট রুম থেকে ফেরার পরে, নন্দিনী দত্তের ব্যবহার দর্শকদেরও রীতিমতো দৃষ্টিকটূ লেগেছে দর্শকদের। নিন্দায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। কিন্তু আংটি হারিয়ে যাওয়ার ঘটনা থেকে শুরু করে, সৃজলা গুহকে (Srijla Guha) নিয়ে রাজবীর দে (Rajveer Dey)-র সঙ্গে তাঁর অশান্তিতে নন্দিনীর যে ভূমিকা ছিল, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়। এই প্রথম নয়, গোটা বিগ বসের সফরে রাজবীরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ার পরে, বারে বারে রাজবীরের গায়ে হাত তুলেছেন নন্দিনী। ছোটখাটো কথা হলেই, রাজবীরের গায়ে হাত তুলতে দেখা যেত নন্দিনীকে। লাইভ স্ট্রিমিং ছাড়াও বিগ বসের মূল এপিসোডগুলিতেও বারে বারে রাজবীর আর নন্দিনীর মধ্যে অশান্তির ছবি ধরা পড়েছে। রাজবীর একাধিকবার নন্দিনীকে বারণও করেছিলেন তাঁর গায়ে হাত না তোলার জন্য। কিন্তু নন্দিনী অপ্রতিরোধ্য… 

নন্দিনীকে কড়া ভর্ৎসনা সৌরভের

শনিবার দাদার দরবার -এ এসে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘অনেকে আমায় মেসেজ করে বলেছেন, ‘নন্দিনীর ব্যবহার তো চোখে দেখা যাচ্ছে না।’ পাশাপাশি সৌরভ কড়াভাবে বলেন যে, বিগ বসের বাড়ির প্রথম নিয়ম হল, বিগ বসের ঘরে কেউ কাউকে আঘাত করতে পারবেন না। মারধর বা গায়ে হাত তোলার মতো বিষয়ে বিগ বসের নিয়ম যথেষ্ট কড়া, এমনটাই জানিয়ে দেন সৌরভ। পাশাপাশি তিনি যথেষ্ট কড়াভাবে বলেন, ‘জিতু, দুর্নিবার, রাজবীর বা সৌরভ যদি এই ঘটনা ঘটাত… আমি বলতাম বিগ বসের বাড়িতে ঢুকে, কলার ধরে ওদের বের করে আনতে। তারপরে ট্রেনে করে কলকাতা পাঠাতে। কিন্তু নন্দিনী, তুমি আমার থেকে অনেক ছোট, আমি তোমায় এতটা কড়াভাবে বলতে পারি না…’

এরপরে বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসেন নন্দিনী। তাঁকে বিগ বসের ঘরের অন্যান্য প্রতিযোগীরা বিদায় জানান। রাজবীর তাঁকে চকোলেট দেন। নন্দিনীর হাতে উপহার তুলে দেন দুর্নিবারও। প্রত্যেককেই বিদায় জানিয়ে বিগ বসের বাড়ি থেকে বিদায় নেন নন্দিনী। পাশাপাশি রাজবীরকে তিনি বলেন, বাড়ির বাইরে তিনি রাজবীরের জন্য অপেক্ষা করবেন এবং রাজবীর যেন জয়ী হয়েই ফেরেন।

 

আরও পড়ুন: Rajveer-Nandini: রাজ-নন্দিনীর ধাক্কাধাক্কি, চড়! ‘মা মেনে নেবে না’ বলে সম্পর্কে ইতি টানতে চান রাজবীর?

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *