নয়াদিল্লি: ফের বিয়ে ভাঙছে অভিনেতা তথা তারাক রাজনীতিক পবল কল্যাণের। রুশ মডেল অ্যানা কোনিডেলার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করলেন তিনি। দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানছেন তাঁরা। পারস্পরিক সম্মতিতেই এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানালেন। (Pawan Kalyan)

পবন এবং অ্যানা যৌথ বিবৃতি জারি করেছেন। জানিয়েছেন, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তে উপনীত হয়েছেন তাঁরা। বিয়েতে ইতি টানলেও, পরস্পরের বন্ধু থাকবেন। সন্তানদের দেখভাল করবেন কাঁধে কাঁধ মিলিয়ে। (Pawan Kalyan Divorce)

পবন এবং অ্যানা ইনস্টাগ্রামে যৌথ বিবৃতি জারি করেছেন, যাতে বলা হয়েছে, ‘আমাদের বিয়ে যদিও সমাপ্ত হতে চলেছে, তবে বন্ধুত্ব থাকবে। সন্তানদের প্রতি নিবেদিত আমরা। তাদের সুখ, সুস্থতা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কাছে’।

আরও পড়ুন: ইরান-যুদ্ধ থেকে হাত তুলে নিলেন ট্রাম্প? এবার ক্ষতিপূরণ দাবি করলেন, আমেরিকাকে ৪.৪১ লক্ষ কোটি টাকা মেটাবে কে?

ব্যক্তিগত জীবনের এমন সন্ধিক্ষণে গোপনীয়তা রক্ষার অধিকারকে সম্মান জানাতে আবেদন জানিয়েছেন পবন এবং অ্যানা। এই নিয়ে তৃতীয় বার বিয়ে ভাঙল পবনের। এর আগে, ২৯৯৭ সালে নন্দিনীকে বিয়ে করেন তিনি। তাঁদের বিচ্ছেদ ঘটে ১৯৯৯ সালে। ২০০৯ সালে দ্বিতীয় বার রেণু দেসাইকে বিয়ে করেন। তাঁদের এক মেয়ে এবং এক ছেলেও রয়েছে। ২০১২ সালে পবন এবং রেণুর বিচ্ছেদ ঘটে। 

এর পর, ২০১৩ সালে রুশ মডেল অ্যানাকে বিয়ে করেন পবন। তাঁদেরও দুই সন্তান রয়েছে, পোলেনা এবং মার্ক। অভিনেতা চিরঞ্জীবী এবং নগেন্দ্র বাবুর ভাই পবন। জনপ্রিয়তায় চিরঞ্জিবীর থেকে কোনও অংশে কম নন তিনি। তবে অভিনয় জীবনকে পিছনে ফেলে ২০০৮ সালে রাজনীতিতে প্রবেশ করেন। প্রজা রাজ্যম পার্টির যুব শাখার সভাপতি ছিলেন তিনি। নিজে পদে না বসলেও, দলের হয়ে প্রচারে অংশ নেন। পরবর্তীতে প্রজা রাজ্যম পার্টি কংগ্রেসে মিশে যায়। সেই নিয়ে অসন্তোষ প্রকাশ করে কিছু দিন রাজনীতি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেন পবন।

আরও পড়ুন: ফের নোটবন্দি? ৫০০, ২০০০ টাকার নোট বাতিলের দাবি এবার, মোদিকে আবেদন চন্দ্রবাবুর

২০১৪ সালে বিজেপি-র তদানীন্তন প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন পবন। তেলুগু রাজ্যগুলিতে বিজেপি-কে সমর্থনের কথা জানান তিনি। সেবার তেলুগু দেশম পার্টির হয়ে প্রচার করেন পবন। বিজেপি-র সঙ্গে তাদের জোটেও বড় ভূমিকায় ছিলেন তিনি। ‘কংগ্রেস হটাও, দেশ বাঁচাও’ স্লোগান তোলেন।

২০১৪ সালেই জনসেবা পার্টির সূচনা করেন পবন। ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং রাজ্যের বিধানসভা নির্বাচনে পবনের মধ্যস্থতাতেই জনসেবা পার্টি, তেলুগু দেশম পার্টি এবং বিজেপি-র জোট গঠিত হয়। ২০২৪ সালের ১২ জুন অন্ধ্রপ্রদেশ সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেন পবন। ১৪ জুন উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *