ABP Ananda LIVE : নন্দীগ্রামে প্রার্থী পদ প্রত্যাহার ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’-এর প্রার্থী সঞ্চিতা প্রধান দে-র। শুক্রবার নতুন করে নাম, প্রতীক পেয়েছিল কালীঘাট তৃণমূল। ২৮ বছরের পুরনোর প্রতীক ‘ফ্রিজ’ হওয়ার পর নতুন করে শুরু হয়েছিল পথচলা। কিন্তু সেই সূচনা পর্বেই বড় ধাক্কা। বৃহস্পতিবার রাতে ময়দানে PWD-এর টেন্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ সঞ্চিতা প্রধান দে-র। তারপর পরদিন প্রার্থীপদ প্রত্যাহার সঞ্চিতার।

আরও খবর…
ঋতব্রত-তৃণমূলের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নামে সায় নির্বাচন কমিশনের। তিন বিকল্প প্রতীকের মধ্যে খাম প্রতীকে অনুমোদন নির্বাচন কমিশনের।উপ নির্বাচনে বিকল্প নাম ও প্রতীক পেল কালীঘাট তৃণমূল। দলের নাম মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, প্রতীক ফুটবল খেলোয়াড়, অনুমোদন কমিশনের।এ নিয়ে রাহুল গান্ধী পোস্ট করে লেখেন, “আগেই ভেঙে খান খান তৃণমূল, গেল নাম ও প্রতীকও। শিবসেনা, NCP-র পর তৃণমূল, প্রতিবার বিজেপি-কমিশন মিলে রাজনৈতিক দল ভাঙছে”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *