পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন। EVM হাতে পেতে আদালতের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন।’জেলায় জেলায় EVM স্ট্রং রুমে পড়ে আছে’। ‘স্টংরুম থেকে EVM গুলিকে তুলে দেওয়া হোক রাজ্য নির্বাচন কমিশনের হাতে’। ‘জেলা শাসকদের এমনটাই নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট’। আবেদনের দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ রাজ্য নির্বাচন কমিশনের।

আরও পড়ুন – স্বাধীনতা দিবসের আগের রাতে কৃষ্ণনগর সার্কিট হাউসে বিক্ষোভ। ‘কালীঘাট তৃণমূল’-এর সাংসদ মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান। গভীর রাতে, কৃষ্ণনগরের সার্কিট হাউস খালি করার নির্দেশ দেওয়ার অভিযোগে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র। নোটিসে নদিয়ার জেলাশাসক-সহ ৩ সরকারি আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ। সংসদীয় দায়িত্ব পালনে বাধা দেওয়ার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন মহুয়া মৈত্র। নোটিসে স্পিকারের কাছে সাংসদ হিসেবে যাবতীয় সুরক্ষার আবেদন করেছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *