অক্টোবরে দুর্গাপুজো, নভেম্বরেই কলকাতা, হাওড়া-সহ ৭টা পুরসভায় ভোটের ঢাকে পড়তে পারে কাঠি। বিধানসভা ভোটের ফল ঘোষণার ছ’মাসের মধ্য়েই হতে চলেছে কার্যত মিনি বিধানসভা ভোট। ২৭ থেকে ২৯ নভেম্বরের মধ্যে কলকাতা, হাওড়া পুরসভায় ভোটের সম্ভাবনা। ওই একই সময়সীমায় ভোট হতে পারে বালি ও হলদিয়া পুরসভায়। ২৭ থেকে ২৯ নভেম্বরের মধ্যে উত্তরবঙ্গের ৩ টি পুরসভাতেও ভোট হওয়ার সম্ভাবনা। এই ৭টি পুরসভায় ভোটের ফল ঘোষণা হতে পারে ২ ডিসেম্বর।
আরও পড়ুন – কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজও বৃষ্টির ভ্রুকুটি। কাল থেকে আবহাওয়ার উন্নতি, জানিয়েছে হাওয়া অফিস। কলকাতায় আজ দিনভর দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। বকখালি, দিঘায় সমুদ্রে জলোচ্ছ্বাস, ফলতায় জাতীয় সড়কে ভেঙে পড়ল গাছ। নিম্নচাপের জেরে উপকূলবর্তী ৬ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি। দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার কমলা সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতেও। পাহাড়ে ভারী বৃষ্টিতে তাকদা গ্রামীণ হাসপাতাল ভবনের একাংশ ভেঙে পড়েছে।