রুমা পাল, আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: পুজো মিটতেই ফের রাজ্যে হতে চলেছে ভোটপুজো। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই হতে চলেছে কলকাতা, হাওড়া-সহ অন্যান্য পুরসভাগুলোর ভোট। পুরভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামীকাল সমস্ত জেলা শাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন রাজ্য নির্বাচন কমিশনার। প্রথম পর্যায়ে পুরভোট হবে কলকাতা, হাওড়া, বালি, হলদিয়া, ঝাড়গ্রাম, ধূপগুড়ি, কার্শিয়ং আর কালিম্পং পুরসভায়। রাজ্য় নির্বাচন কমিশন সূত্রে খবর, জাতীয় নির্বাচন কমিশনের পাঠানো EVM-এই হবে পুরভোট। পরিকল্পনা নেওয়া হয়েছে হান্ড্রেড পার্সেন্ট ওয়েব কাস্টিংয়ের।

আরও পড়ুন, “যা ক্ষমতা আছে করুন..”, থানা থেকে বেরিয়েই চ্যালেঞ্জ অভিষেকের, “অন্য়ায় করলে, সাজা পেতে হবে”, পাল্টা রাহুল

পুজোর পরই পুরভোট।বিধানসভা ভোটে পালাবদলের পর প্রথমবার কোনও ভোট হতে চলেছে রাজ্য়ে। অর্থাৎ শক্তি পরীক্ষায় নামবে সব দল। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই হতে চলেছে কলকাতা, হাওড়া-সহ একাধিক পুরসভার ভোট।বুধবার পুরভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে সমস্ত জেলা শাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,আগামী ৬ মাস অর্থাৎ ৭ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত কর্পোরেশনের হাতে দায়িত্ব তুলে দেওয়াই আমাদের কাজ।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম পর্যায়ে পুরভোট হতে পারে,কলকাতা, হাওড়া, বালি, হলদিয়া, ঝাড়গ্রাম, ধূপগুড়ি, কার্শিয়ং, কালিম্পং পুরসভায়। নভেম্বরের শেষ সপ্তাহে ভোট হবে।রেজাল্ট বেরনো সমেত পুরো ভোট পক্রিয়া হয়ে যাবে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্য়ে।১ জুলাই প্রকাশিত ইলেক্টোরাল রোল অনুযায়ী পুরভোট হবে বলে কমিশন সূত্রে খবর।ওয়ার্ড পুর্নবিন্য়াসের ফলে এবার একাধিক পুরসভায় বেশি আসনে ভোট হবে, অর্থাৎ লড়াই আরও টানটান। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরী বলেন, আগামী পুরসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস অভাবনীয় ফলাফল করবে। রাজ্য় নির্বাচন কমিশন সূত্রে খবর, জাতীয় নির্বাচন কমিশনের পাঠানো EVM-এই হবে পুরভোট।হার্ডেন্ড পার্সেন্ট ওয়েব কাস্টিংয়ের পরিকল্পনা করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *