ABP Ananda LIVE : পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। কলকাতা পুরসভার নির্বাচনী বিজ্ঞপ্তি জারির ওপরে অন্তর্বর্তী নির্দেশ কলকাতা হাইকোর্টের। ‘কলকাতা পুরসভার নতুন ওয়ার্ড বিন্যাস-মামলা চলছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোট নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি নয়’, নির্দেশ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের। এপ্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেন, “মামলা হয়েছে, উচ্চ আদালত যেটা মনে করেছে সেটা দিয়েছে। এর ওপর তো কিছু বলার নেই। তাদের একটা পর্যবেক্ষণ রয়েছে হয়তো। আমাদের কোনও অসুবিধা নেই। আজ হলেও কোনও অসুবিধা নেই, পরে হলেও কোনও অসুবিধা নেই। মানুষ তো সকলকেই দেখেছে, কলকাতার ওপর অনেকেই তো অনেক কথা বলেছিলেন, এবার নিশ্চয় কলকাতার মানুষ ভারতীয় জনতা পার্টির বোর্ড এবং মেয়র নিশ্চিতভাবে চাইবে।”
আরও খবর…
পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। নতুন ওয়ার্ড বিন্যাস-মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোটের বিজ্ঞপ্তি নয়, নির্দেশ আদালতের।