কলকাতা: যে সময়ে নারীদের প্রেমের কথা জাহির করা ছিল চূড়ান্ত সাহসীকতার কাজ, সেই সময়ে দাঁড়িয়ে তিনি অভিনয় করেছিলেন সেই কালজয়ী গানে। ‘বেশ করেছি, প্রেম করেছি, করবোই তো… রাধার মতো মরতে হল.. মরবোই তো’। অভিনয়ের পাশাপাশি, ৯০-এর দশকের যে সমস্ত নায়িকাদের আবেদনে মুগ্ধ ছিল দর্শক, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। মিঠু মুখোপাধ্যায় (Mithu Mukherjee)। তাঁকে বলা হত, ‘কলকাতার রেখা’। ১৯৭১ সালে চিত্ত বসুর ‘শেষ পর্ব’ ছবির হাত ধরে, অভিনয়ে পা রেখেছিলেন মিঠু মুখোপাধ্যায়। প্রথম ছবিতে জুটি বেঁধেছিলেন, সমিত ভঞ্জের সঙ্গে। তবে মিঠু মুখোপাধ্যায়ের দীর্ঘ কেরিয়ারে সেরা ছবিগুলির মধ্যে অন্যতম হল, ‘মৌচাক’। রুপোলি পর্দায় রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) সঙ্গে একাধিক ছবিতে সফল জুটি বেঁধেছিলেন মিঠু মুখোপাধ্যায়। ‘মর্জিনা আবদুল্লা’ থেকে শুরু করে ‘নিশিকন্যা’ মিঠু মুখোপাধ্যায়ের অভিনয় বারে বারে মুগ্ধ করেছে দর্শককে। থেমে গেল সেই অভিনয়ের সফর, প্রয়াত হলেন মিঠু মুখোপাধ্যায়। 

খ্যাতি পেয়েও, জীবনের একটা সময়ে নিজেকে ক্যামেরা থেকে একেবারে সরিয়ে নিয়েছিলেন মিঠু মুখোপাধ্যায়

দীর্ঘদিন রুপোলি পর্দা থেকে দূরে সরে এসেছিলেন অভিনেত্রী। সুচিত্রা সেনের পরে, যে নায়িকা রুপোলি পর্দা থেকে, ক্যামেরা থেকে কার্যত আড়ালে রেখেছিলেন নিজেকে, তিনি মিঠু মুখোপাধ্যায়। কলকাতার বাসিন্দা মিঠু তাঁর দক্ষিণ কলকাতার বাড়িও বিক্রি করে দিয়েছিলেন। জীবনের শেষের দিকে, পাকাপাকিভাবে মুম্বইতেই থাকতেন তিনি। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে ক্যানসারের মতো জটিল অসুস্থতায় ভুগছিলেন তিনি। তবে জীবনের শেষদিকে, প্রচারের আলোয় আর আসতে চাইতেন না মিঠু। সহ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে ক্ষীণতর হয়েছিল যোগাযোগ ও। জীবনের একেবারে শেষের দিকে, মুম্বইতেই থাকতেই প্রয়াত অভিনেত্রী। প্রয়াণকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৭১ বছর। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে জীবনাবসান ঘটে কিংবদন্তি অভিনেত্রীর।

মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) ও অনেক টলি তারকারা। তাঁর সঙ্গে একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। শোকপ্রকাশ করেছেন তিনিও।

 

আরও পড়ুন: Koushani Mukherjee: বৈজন্তীমালা, মাধুরীর পরে এবার দেবদাসের চন্দ্রমুখী কৌশানী মুখোপাধ্যায়! নতুন চমক সৃজিতের

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *