ABP Ananda LIVE : বিরোধীদের পাশে থাকার বার্তা মিলন প্রধানের স্ত্রীয়ের। নন্দীগ্রামে মমতা তৃণমূলের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতেই ‘সিস্টার পার্টির’ প্রতি সমর্থনের ঘোষণা করেছিলেন মমতা। তারপর সেই রাতেই গ্রেফতার হন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী। এদিন মিলন প্রধানের স্ত্রী অর্পিতা প্রধান বলেন, “আগাগোড়া সততার সঙ্গে কংগ্রেস করে এসেছেন মিলন প্রধান। তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছিল। যে প্রকৃত দোষী, সে বাইরে, অথচ মিলন প্রধানকে গ্রেফতার করা হল।” পাশাপাশি বিরোধীদের পাশে থাকার আর্জি জানান তিনি। বলেন, “যেখানে অন্যায় হবে, সেখানে সবাই প্রতিবাদ করব।” মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন লড়তে দেওয়া হোক মিলন প্রধানকে। কংগ্রেস প্রার্থীকে দেওয়া হল অন্তর্বর্তী জামিন। বৃহস্পতিবার নন্দীগ্রাম মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, “মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন। আমি অন্তর্বর্তী জামিন দিচ্ছি, নির্বাচনে অংশ নিক। বাকিটা মামলার ভাগ্যের ওপর নির্ভর করবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *