ABP Ananda LIVE : খাম চিহ্নে ধোঁয়াশা! জোড়াফুল মেলেনি, বদলে ঋতব্রতদের ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’-কে খাম প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে সেই ‘খাম’ প্রতীক রয়েছে ISF-এরও। নন্দীগ্রামে দাঁড়িয়েছে তাঁদের প্রার্থীও। ফলত ISF-এর প্রতীক বদলে দেয় নির্বাচন কমিশন। খামের পরিবর্তে তাঁদের ভাগ্যে জটে ‘আলমারি’। কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে দ্বারস্থ হয় ISF। আজ ছিল সেই শুনানি। বিচারপতি কৃষ্ণ রাওয়ের পর্যবেক্ষণ, “বিভিন্ন প্রশাসনিক বিধিবদ্ধ সংস্থার ভূমিকা অত্যন্ত দুঃখজনক। নির্বাচন আসলেই সব রকম খেলা শুরু হয়ে যায়। ১৮৩টা প্রতীক রয়েছে, গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে খাম চিহ্ন দেওয়ার কী প্রয়োজন ছিল? আর কোনও চিহ্ন ছিল না? কমিশনের কার্যকলাপ যথেষ্ট বিরক্তিকর।”

 

আরও খবর…

নির্বাচন এলেই সব রকম খেলা শুরু হয়ে যায়। নির্বাচন কমিশনের কার্যকলাপ যথেষ্ট বিরক্তিকর। ISF-এর দায়ের করা প্রতীক মামলায় মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। কমিশনের কাছে আদালতের প্রশ্ন, নির্বাচনের আগে প্রতীক নিয়ে বিজ্ঞপ্তি কেন জারি করা হয়নি? মানুষকে বারবার আদালতে কেন আসতে হবে? আগামীকাল ফের হবে শুনানি। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *