ABP Ananda LIVE : অন্নপূর্ণা যোজনা নিয়ে বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। “অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কেউ পাচ্ছেন, কেউ পাচ্ছেন না”। “কিন্তু আমাদের আমলে লক্ষ্মীর ভাণ্ডার সবাই পেত”। “দেড় কোটি মা-বোন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন না”। নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর গ্রেফতারির বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। “নন্দীগ্রামে ২০০৭-এর আন্দোলনে আমরা সবাই ছিলাম”। “তাহলে কংগ্রেস প্রার্থীকে কেন গ্রেফতার করা হল?”
আরও খবর…
দেড় কোটি মা-বোন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন না: মমতা
মমতা বলেছেন, “আমি প্রথম ভ্যানিশ কুমার নাম দিয়েছিলাম। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কেউ পাচ্ছেন, কেউ পাচ্ছেন না। কিন্তু আমাদের আমলে লক্ষ্মীর ভাণ্ডার সবাই পেত। দেড় কোটি মা-বোন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন না। সবচেয়ে বেশি অত্যাচার করছে পুলিশ। শুধু ভ্যানিশ কুমারকে টার্গেট করলে হবে না, সঙ্গে সীমা খান্নাও আছেন।”