ABP Ananda LIVE : SIR-এ নাম বাদ নিয়ে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। “শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকেই ৯২ লক্ষ নাম বাদ দিয়েছেন”। “সারা দেশে ১৩ কোটি মানুষ SIR-এ বাদ পড়েছে”।”গরিব মানুষ যাঁদের নাম বাদ দিয়েছেন, তাঁরা রেশন পর্যন্ত পাচ্ছেন না”।
আরও খবর…
“আমরাই কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। সীমা খান্নাকে দিয়ে AI-এর সাহায্য়ে ভোটারদের নাম ডিলিট করেছে। বাংলা থেকেই শুধু ৯২ লক্ষ ভোটারের নাম কেটেছে। গরিবের বাড়ি ভাঙছে, সাহস থাকলে বেআইনি বহুতল ভাঙুন। হকারদের ইচ্ছে মতো উচ্ছেদ করেছে, আমি হকারদের হয়ে লড়ব। হকারদের পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করেছে,” শ্রীরামপুরের সভা থেকে আক্রমণ মমতার।
আরও খবর…
দেড় কোটি মা-বোন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন না: মমতা
মমতা বলেছেন, “আমি প্রথম ভ্যানিশ কুমার নাম দিয়েছিলাম। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কেউ পাচ্ছেন, কেউ পাচ্ছেন না। কিন্তু আমাদের আমলে লক্ষ্মীর ভাণ্ডার সবাই পেত। দেড় কোটি মা-বোন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন না। সবচেয়ে বেশি অত্যাচার করছে পুলিশ। শুধু ভ্যানিশ কুমারকে টার্গেট করলে হবে না, সঙ্গে সীমা খান্নাও আছেন।”