কলকাতা: কাল হুগলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার অনুমতি দিল না হাইকোর্ট। মিছিলের বদলে সভার অনুমতি সিঙ্গল বেঞ্চের, অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার।
আরও পড়ুন, উপনির্বাচনের জন্য উচ্চমাধ্যমিকের সেমিস্টারের দিন বদল, কবে হবে ? রইল তারিখ সহ বিস্তারিত
এদিন সকালেই মিছিলের পরিবর্তে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাঁকে সভা করার জন্য অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। এখন এই নির্দেশ যখন সিঙ্গল বেঞ্চের তরফ থেকে দেওয়া হচ্ছে, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যায় পুলিশ। এবং সেই মামলাতেই আপাততভাবে সিঙ্গল বেঞ্চের যে নির্দেশিকা রয়েছে, তার উপর অন্তবর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ফলে আগামী হুগলির শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভা হওয়ার কথা ছিল, সেই সভা আপাতত আগামীকাল হচ্ছে না।এবং আগামীকাল দুপুর সাড়ে ১২ টার সময়, এই মামলার পূর্ণাঙ্গ শুনানি বা পূর্ণাঙ্গ বিচার প্রক্রিয়া, সেটা কলকাতা হাইকোর্টে হবে। তারপরে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, দুই বিচারপতি তাঁরা এই আবেদন খতিয়ে দেখবেন। এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।