মধ্যরাতে মালদার চাঁচল থানায় অগ্নিকাণ্ড, আগুনের গ্রাসে একাধিক ঘর। কোনওক্রমে উদ্ধার গুরুত্বপূর্ণ নথি-সহ কেস ডায়েরি, কম্পিউটার। দমকলের ২টি ইঞ্জিনের ঘণ্টা দুয়েকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কোনওক্রমে উদ্ধার গুরুত্বপূর্ণ নথি, কেস ডায়েরি, কম্পিউটার-সহ অন্যান্য সামগ্রী। শর্ট সার্কিট থেকে থানায় অগ্নিকাণ্ড, প্রাথমিক অনুমান দমকলের।
আরও পড়ুন – দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করতে বড় উদ্যোগ স্বরাষ্ট্রমন্ত্রকের। সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে প্রথমবারের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করছে কেন্দ্র। প্রায় ৬০ হাজার স্বেচ্ছাসেবককে নিয়ে গড়া হবে সিভিল ডিফেন্স নেটওয়ার্ক। ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গড়ে তোলা হবে নেটওয়ার্ক। প্রথম ধাপে সিভিল ডিফেন্সের মাস্টার ট্রেনারদের দেওয়া হবে ৩ দিনের বিশেষ প্রশিক্ষণ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে এই তথ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাধীনতা দিবসের ভাষণ থেকেই এই উদ্যোগের ভাবনা। সেই ভাষণে একটি শক্তিশালী সিভিল ডিফেন্স নেটওয়ার্ক গড়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী।