সাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। সাগরে গভীর থেকে অতি শক্তিশালী নিম্নচাপ, আগামী সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড়ের অভিমুখ দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্র উপকূলের দিকে। ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আগামী মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হতে পারে রাজ্যের উপকূলবর্তী এলাকায়। বুধ থেকে শুক্রবার পর্যন্ত উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস।

আরও পড়ুন –  দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করতে বড় উদ্যোগ স্বরাষ্ট্রমন্ত্রকের। সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে প্রথমবারের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করছে কেন্দ্র। প্রায় ৬০ হাজার স্বেচ্ছাসেবককে নিয়ে গড়া হবে সিভিল ডিফেন্স নেটওয়ার্ক। ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গড়ে তোলা হবে নেটওয়ার্ক। প্রথম ধাপে সিভিল ডিফেন্সের মাস্টার ট্রেনারদের দেওয়া হবে ৩ দিনের বিশেষ প্রশিক্ষণ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে এই তথ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বাধীনতা দিবসের ভাষণ থেকেই এই উদ্যোগের ভাবনা। সেই ভাষণে একটি শক্তিশালী সিভিল ডিফেন্স নেটওয়ার্ক গড়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *