কলকাতা : সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। পোস্টে নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর একটি ছবি দিয়ে লিখলেন, ‘স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি আর দেওরের অমন সুন্দর দিদি-ভাইয়ের মতো সম্পর্কটা নষ্ট হচ্ছে।’ এ প্রসঙ্গে চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় বললেন, “আমি এটাতে…মেনে নিতে পারি না। তার কারণ এই বছরই জুন মাসে উনি যেভাবে আমাকে বডি-শেম করেছেন এবং যেভাবে আমাকে অপমান করেছেন…তখন মিস্টার বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছিলেন এনসিপিআইতে। আমার নেত্রীর সঙ্গে কথা হয়। নেত্রী আমাকে পার্টিকুলারলি জিজ্ঞাসা করেন, তুই কি চলে গেলি ? আমি বলি, না দিদি…আমি তোমাই ছেড়ে যাইনি। কথা হয়ে গেছে। তার পরের দিন উনি আমায় যেভাবে নোংরা ভাষা বলেন, আগে উনি একজন মহিলাকে সম্মান দিতে শিখুন। তারপর উনি দাদা-ভাই-বোন-দেওর-বউদি এসব করতে আসবেন।” 

এদিকে কুণাল ঘোষ বলছেন, “আমার একটা প্রিয় বউদি, প্রিয় দিদি নয়নাদির সঙ্গে একটা সুন্দর সম্পর্ক এবং বহুদিনের সম্পর্ক। একটা আন্তরিক সম্পর্ক। নয়নাদির সঙ্গে এই যে আমার একটা ডিসটেন্স হচ্ছে, এটা ওই দুষ্টু দাদার জন্য হচ্ছে। তার কারণ হচ্ছে যে, এই যে দুম করে দলবদল। নীতিহীন কাজ। মমতাদির জিতে, বিজেপির দালালি করতে চলে যাওয়া। এগুলো আমি যখন দাদাকে অ্যাটাক করছি আমার দলের মুখপাত্র হিসাবে এবং বউদিরও তো কষ্ট হচ্ছে। তার কারণ, হাজার হোক পতীর পুণ্যে সতীর পুণ্য। বউদির স্বামীকে আমাকে অ্যাটাক করতে হচ্ছে। বউদি এদিকে…এনসিপিআইয়ের বর, তৃণমূলের কনে। ভাই-বোন, বউদি-দেওরের সম্পর্ক সেটা নষ্ট হচ্ছে, সেটা এই জঘন্য দাদার রাজনৈতিক দুষ্টুমির জন্য হচ্ছে। সেই আক্ষেপ-দুঃখ থেকে…। মানে, আমি বউদি…নয়নাদিকে মিস করি। সেই দুঃখ থেকে আমি পোস্টটা করেছি।”

গত জুন মাসে কী বলেছিলেন কুণাল ঘোষ ? 

তিনি বলেছিলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীর এটা প্রাপ্য ছিল। এই ধরনের লোকগুলোকে উনি মাথায় তুলেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বিজেপির মার্কেটিংয়ের বিরাট সাফল্য। সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে তো, শুধু একটা পরচুলওয়ালা অদ্ভুত লোক পাওয়া গেল তাই নয়, তার সঙ্গে একটা ভ্রাম্যমান বিউটি পার্লার পাওয়া গেল। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য, পাওনা… এই ধরনের জিনিসপত্রকে উনি মাথায় তুলে রেখেছিলেন। তাপস রায়ের মতো দক্ষ একজন নেতাকে চলে যেতে হল কেন? এই সুদীপ বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপ করে কেঁদে কেঁদে বলেছেন মমতা আমায় আবার উত্তর কলকাতার সভাপতি করে দাও। সজল ঘোষের বাড়ির দরজা ভাঙা হয়েছে পুলিশ দিয়ে। সেদিন আমি ট্যুইট করে প্রকাশ্যে প্রতিবাদ করে দলের লাথি-ঝাঁটা খেয়েছি। এগুলো কারা করেছে ? এইসব লোকজন, ওখানকার লোকজন। আমায় সাসপেন্ড করা হয়েছিল কেন ? আমি বলেছিলাম মানুষ হিসেবে তাপস রায় ভাল। আজকে দেখুন কে ভাল, কে খারাপ।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *