সৌভিক মজুমদার, হাওড়া: হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের করা হয়েছে। কলকাতার পর এবার হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে মামলা করা হয়েছে।’দীর্ঘদিন বোর্ড নেই, আলোচনা নেই, ৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?’, কলকাতা হাইকোর্টে দায়ের করা আবেদনে উল্লেখ রয়েছে। ‘তৃণমূল একবার বিল এনে ওয়ার্ড বাড়ানোর চেষ্টা করেছিল’, আদালতে দায়ের করা আবেদনে অভিযোগ সিপিএমের।
বাম নেতা শতরূপ ঘোষ বলেছেন, ওদের যদি এত ভোট করানোর তাড়া থাকে, তাহলে গোটা পশ্চিমবাংলার প্রতিটা পৌরসভাকে অচল করে দিল কেন ? আর এইবারে যে ডিলিমিটশন হচ্ছে, কোনও বিরোধী দলের সঙ্গে আলোচনা নয়, ডিলিমিটেশনের বেসিক যে, কতগুলি নিয়ম রয়েছে,তার কোনওটার ধার ধারছে না। পুরসভার যে সেক্রেটারি, তার কোনও অধিকারই নেই, তাঁকে দিয়ে ডিলিমিটেশনের নোটিশ ইস্যু করাচ্ছে ! এই বক্তব্যগুলি নিয়ে আমরা আদালতে গিয়েছি। এই বক্তব্যগুলির মধ্যে সত্যতা আছে বলেই, আদালত স্টে অর্ডার দিয়েছে কলকাতা পুরসভার ক্ষেত্রে।’
অরূপ রায় বলেন, ‘১৭ নয়, ১৮ এর পর থেকে হয়নি। ..নির্বাচন ছিল, করোনার জন্য আটকে ছিল। এবং তারপরে রাজ্যপালের কাছে গিয়ে আটকে গিয়েছিল, রাজ্যপাল সই করেননি। যে কারণে হয়নি..। যে কারণেই হোক, ভোট হতে দেরি হয়েছে, যেটা মানুষের অসুবিধা হয়েছে।’